এক্সপ্লোর

আধার: সুপ্রিম কোর্টের রায় ভারসাম্য বজায় রেখেছে, মত তথ্যপ্রযুক্তি মহলের

হায়দরাবাদ: আধার নিয়ে সুপ্রিম কোর্টের রায় উভয় দিকের ভারসাম্য বজায় রেখেছে বলে মনে করছে দেশের তথ্যপ্রযুক্তি মহল। বুধবারের রায়ের ফলে মোদী সরকারের সাধের প্রকল্পের বিরুদ্ধে ওঠা সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন খারিজ হলেও, মোবাইল-ব্যাঙ্ক-শিক্ষায় আধার জরুরি নয় বলে শীর্ষ আদালত জানিয়ে দেওয়ায় সাংবিধানিক বেঞ্চের রায়ে ধাক্কা খেয়েছে কেন্দ্র। এই প্রেক্ষিতে ইনফোসিসের চিফ ফিনান্সিয়াল অফিসার মোহনদাস পাই জানান, মোটের ওপর এটা ভাল রায়। কারণ এদিনের রায় আধারকে পরিচয় হিসেবে স্বীকৃতি দিল। ফলে সরকারের কাছে শর্তসাপেক্ষে আধার বাধ্যতামূলক করার ক্ষেত্রে কোনও বাধা রইল না। একইসঙ্গে, একজন ব্যক্তিকে তাঁর ব্যক্তিগত তথ্যের ওপর প্রাথমিক অধিকারকেও স্বীকৃতি দিল শীর্ষ আদালত। মোহনদান পাই এ-ও জানান, আধার হল একটি অনবদ্য প্রকল্প। যার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের সুবিধা হয়েছে। তিনি বলেন, কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য আধার বাধ্যতামূলক বলে যে রায় দিয়েছে সর্বোচ্চ আদালত, তা গ্রহণযোগ্য। কারণ, এর ফলে, সুশাসন নিশ্চিত করা সম্ভব। সংস্থার আরেক প্রাক্তন কর্তা বালকৃষ্ণণও একই মত পোষণ করেন। বলেন, আধার-তথ্যের ব্যবহার ও গোপনীয়তা রক্ষা নিয়ে যে সংশয় ছিল, এদিনের রায়ে সেই সব প্রশ্নের জবাব দিয়েছে সুপ্রিম কোর্ট। তিনি যোগ করেন, আধার নম্বরের অপব্যবহার অনেকাংশে রুখে দেওয়ার রাস্তা বলে দিয়েছে শীর্ষ আদালত। বালকৃষ্ণণ বলেন, প্রথমে আধারকে পরিচয় হিসেবে দেখা হয়েছিল। পরের দিকে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে মোবাইল সংযোগ-- সর্বক্ষেত্রে তা বাধ্যতামূলক করার চেষ্টা করে কেন্দ্র। ফলত, অচিরেই নাগরিকদের মধ্যে ব্যক্তিগত তথ্য গোপনীয়তা লঙ্ঘন সংক্রান্ত সংশয় দেখা দেয়। কারণ, সরকার তা নজরদারির জন্য ব্যবহার করছিল। সুপ্রিম কোর্ট এদিন সেই ধারাগুলিকে খারিজ করে দিয়ে সঠিক কাজই করেছে।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget