এক্সপ্লোর
নমুনায় মিলল মাত্রাতিরিক্ত ফর্ম্যালিন, পটনায় নিষিদ্ধ মাছ

ফাইল ছবি
পটনা: নমুনায় মাত্রাতিরিক্ত ফর্ম্যালিন মেলায় ১৫ দিনের জন্য পটনা শহরাঞ্চলে মাছ বিক্রি, আনা এবং মজুত করার উপর নিষেধাজ্ঞা জারি করল বিহার সরকার। স্বাস্থ্য দফতরের প্রধান সচিব ও খাদ্য সুরক্ষা কমিশনার সঞ্জয় কুমার জানিয়েছেন, কলকাতার কেন্দ্রীয় খাদ্য গবেষণাগারে পরীক্ষায় জানা গিয়েছে, পটনা থেকে যে ১০টি নমুনা পাঠানো হয়েছিল তার প্রতিটিতেই প্রচুর পরিমাণে ফর্ম্যালিন, সীসা, ক্যাডমিয়াম ও পারদ থাকার প্রমাণ পাওয়া গিয়েছে। গত বছরের ১০ অক্টোবর পটনা শহরাঞ্চল থেকে ওই নমুনা সংগ্রহ করা হয়েছিল। স্থানীয় মাছের পাশাপাশি পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশ থেকে আমদানি করা মাছেও ক্ষতিকারক পদার্থের উপস্থিতির কথা জানা গিয়েছে। সেই কারণেই পটনা পুরসভা অঞ্চলে ১৫ দিনের জন্য নিষিদ্ধ করা হচ্ছে সব ধরনের মাছ। সঞ্জয় আরও জানিয়েছেন, পটনার পাশাপাশি মুজফফরপুর, পুর্ণিয়া, দ্বারভাঙা, ভাগলপুর, গয়া থেকেও মাছের নমুনা সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন নমুনা পরীক্ষার রিপোর্ট পেতে ৬ থেকে ৮ সপ্তাহ লাগতে পারে। এ বিষয়ে তদন্তের আর্জি জানানোর জন্য পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে বিহার সরকার।
আরও পড়ুন
সেরা শিরোনাম
খুঁটিনাটি
নির্বাচন ২০২৬
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
























