এক্সপ্লোর

বাবুল গুপ্তর বেতার বার্তা ধরার নেশাতেই বারাসতে ‘বন্দি’ হল  দক্ষিণ মেরুর শব্দ তরঙ্গ

দক্ষিণ মেরুর অস্থায়ী রেডিও স্টেশন থেকে সম্প্রচারিত বার্তা বারাসতের বাড়িতে বসে ধরে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন বাবুল গুপ্ত। ছোট বেলা থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্তের রেডিও স্টেশনগুলির হদিশ করার নেশা ৬৪ বছরের বাবুলের। এই হবিকে বলা হয় ডিএক্সিং।

কলকাতা: দক্ষিণ মেরুর অস্থায়ী রেডিও স্টেশন থেকে সম্প্রচারিত বার্তা বারাসতের বাড়িতে বসে ধরে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন বাবুল গুপ্ত। ছোট বেলা থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্তের রেডিও স্টেশনগুলির হদিশ করার নেশা  ৬৪ বছরের বাবুলের। এই হবিকে বলা হয় ডিএক্সিং। আর যাঁরা তা করেন, তাঁদের বলা হয় ডিএক্সার। ১৯৬৮-তে মাত্র ১২ বছর বয়সে রেডিও অস্ট্রেলিয়ার সম্প্রচারিত বার্তা তিনি ধরেছিলেন। আর এ কথা জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন তিনি। রেডিও অস্ট্রেলিয়া কিশোর বাবুলের প্রশংসা করে উত্তরও পাঠিয়েছিল। তাঁর নামও রেডিও অস্ট্রেলিয়ায় সম্প্রচারিত হয়েছিল বলে জানিয়েছেন বাবুল। এরপর তো বিশ্বের প্রায় সমস্ত দেশেরই বিভিন্ন রেডিও স্টেশনের সম্প্রচার শুনেছেন বাড়িতে বলেই হাই ফ্রিকোয়েন্সি রেডিওতে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কোনও দ্বীপ বা প্রশান্ত মহাসাগরের ছোট্ট একটি দ্বীপের রেডিও বার্তাও ধরা পড়েছে তাঁর রেডিওতে। এরমধ্যে অনেক রেডিও স্টেশনের অস্তিত্ব এখন আর নেই। দক্ষিণ মেরুর আন্টার্কটিকায় বেস স্টেশনের রেডিও বার্তা শোনার আগ্রহ ছিল দীর্ঘদিনের। ওই বেস স্টেশনে প্রায় প্রতি বছরই পরিবেশ, খনিজ সম্পদ নিয়ে গবেষণার জন্য বিজ্ঞানীরা শিবির করেন। গবেষণার বিষয়ে তাঁরা  রেডিও বার্তা পাঠান। এবার এলআরএ ৩৬ রেডিও ন্যাশনাল অ্যারকাঞ্জেল স্যান গ্যাব্রিয়েল রেডিও স্টেশন থেকে বার্তা পাঠানো হয়। এই রেডিও স্টেশন ধরতে দীর্ঘ দিন ধরেই চেষ্টা চালাচ্ছিলেন বাবুল। এবার ওই রেডিও স্টেশন থেকে বার্তা সম্প্রচার হওয়ার কথা জানতে পেরে আগেভাগেই প্রস্তুত ছিলেন তিনি। এবার ৮ অগাস্ট রাত সাড়ে দশটা থেকে ৯ অগাস্ট রাত সাড়ে দশটা, অর্থাত্ ২৪ ঘন্টা সম্প্রচার করা হয়েছিল। ১৫,৪৭৬ কিলোহার্টর্জে রেডিওতে কান পেতেছিলেন তিনি। ৮ অগাস্ট রাত ১২ টা পর্যন্তও রেডিও কোনও সাড়াশব্দ পাননি। কোন সময় তরঙ্গ ভালো থাকতে পারে, তা ইন্টারনেটে খোঁজখবর নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। ভেবেছিলেন ভোর পাঁচটায় উঠবেন। কিন্তু একটু দেরি হয়ে যায়। সাড়ে পাঁচটা নাগাদ তড়িঘড়ি হেডফোন কানে নিয়ে রেডিও-র নব ঘোরাতেই স্বপ্নপূরণ! প্রায় ১২ হাজার কিলোমিটার দূরের রেডিও স্টেশনের বার্তা ভেসে এল রেডিওতে। আসলে যে পথ পেরিয়ে তরঙ্গ এসেছে, তার দূরত্ব প্রায় ২১ হাজার কিলোমিটার। সঙ্গে সঙ্গে তিনি তা রেকর্ড করেন। প্রায় মিনিট কুড়ি পর ১৫,8৮০ কিলোহার্টর্জের একটি চিনা রেডিও স্টেশন (সিআরআই)অ্যান্টার্কটিকার রেডিও স্টেশনের সম্প্রচারের মাঝে ঢুকে পড়ে ব্যাঘাত ঘটায়। যাই হোক, রেকর্ড করা বার্তা তিনি সংশ্লিষ্ট স্টেশন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেন। দক্ষিণ মেরু থেকে কলকাতার কাছে বারাসতের কাজিপাড়ার সুর্বণপত্তণে ওই রেডিও বার্তা ধরে তাক লাগিয়ে দিয়েছেন বাবুল। কারণ, এই রেডিও বার্তার অভিমুখ ইউরোপ ও লাতিন আমেরিকার দিকে। এই পরিস্থিতিতে বারাসতে এই রেডিও স্টেশনের সম্প্রচার শোনা এক কথায় প্রায় অসাধ্য সাধন। বাবুল জানিয়েছেন, তাঁর আর্জেন্টিনার বাসিন্দা এক বন্ধু তাঁকে অভিনন্দন জানিয়ে বলেছেন, তিনি ৩ হাজার কিমি দূরত্বে বসেও ওই রেডিও স্টেশনের বার্তা ধরতে পারেননি। বাবুল জানিয়েছেন, তাঁদের মতো ডিএক্সার-দের ফিডব্যাক রেডিও স্টেশনগুলিকে তাদের ট্রান্সমিশনের মাণ সম্পর্কে অবহিত হওয়ার ক্ষেত্রে সহায়ক হয়। সেই অনুসারে, পরিষেবা উন্নত করার ক্ষেত্রে তা সহায়ক হয়। এজন্য ডিএক্সারদের কিউএলএল কার্ড প্রদান করে রেডিও স্টেশনগুলি। ডিএক্সিং আসলে একটি নেশা। ডিএক্সার-দের একটি ক্লাবও রয়েছে। তা হল ইন্ডিয়ান ডিএক্স ক্লাব ইন্টারন্যাশনাল। জিপিও-তে বক্সও রয়েছে ক্লাবের। জিপিও বক্স ৬৪৬, কলকাতা-৭০০০০১-এর মাধ্যমে এই ক্লাবের সঙ্গে যোগাযোগ গড়ে তুলতে পারেন আগ্রহীরা। এছাড়াও রয়েছে ওয়েবসাইট- ডব্লুডব্লুডব্লু ডট আইডিএক্সআই ডট ইন। এই ক্লাবের সদস্যরা বছরের বিভিন্ন সময় বিভিন্ন স্থানে শিবিরও করেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget