এক্সপ্লোর

Parakram Diwas 2021: শুধু দিল্লি কেন, কলকাতাকেও একটা রাজধানী করা হোক, দাবি মমতার

নেতাজির জন্মদিবস পালনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, দেশের চার প্রান্তে চারটি রাজধানী করা উচিত। শুধু দিল্লি কেন, কলকাতাকেও একটা রাজধানী করা উচিত। যা নিয়ে শুরু হয়েছে তুমুল চর্চা।

কলকাতা: নেতাজির জন্মদিবস পালনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, দেশের চার প্রান্তে চারটি রাজধানী করা উচিত। শুধু দিল্লি কেন, কলকাতাকেও একটা রাজধানী করা উচিত। যা নিয়ে শুরু হয়েছে তুমুল চর্চা। আজ নেতাজির জন্মবার্ষিকী। বেলা ১২.১৫ মিনিটে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে নেতাজির মূর্তির সামনে সাইরেন বাজিয়ে হল তাঁর জন্মমুহূর্ত স্মরণ। বাজল শাঁখ। সেই অনুষ্ঠানে হাজির হয়ে নিজে শাঁখ বাজালেন মমতা। তারপর শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে পদযাত্রা করলেন মুখ্যমন্ত্রী। পদযাত্রা এসে শেষ হল রেড রোডে। রেড রোডের অনুষ্ঠান মঞ্চ থেকে মমতা বলেন, 'ভারতের একটা রাজধানী কলকাতাকে করা হোক। দেশের চার জায়গায় হোক রাজধানী। দেশের চার জায়গায় সংসদের অধিবেশন হওয়া উচিত। স্বাধীনতা আন্দোলনের ভূমি বাংলা, সইবে না কোনও অবহেলা।' সামনেই বিধানসভা নির্বাচন। রোজই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এবার যেন দড়ি টানাটানি শুরু হয়েছে নেতাজির ১২৫তম জন্মদিবস পালন ঘিরেও। যে উপলক্ষ্যে আজই কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সকাল থেকেই বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে কেন্দ্রকে নিশানা করলেন তিনি। রেড রোড থেকে মমতা বলেন, 'নেতাজির ফৌজে সর্বধর্মের মানুষ ছিলেন। দেশের হয়ে লড়ছি, এটাই ছিল ওঁর সিদ্ধান্ত। ইংরেজদের ডিভাইড অ্যান্ড রুলের বিপক্ষে ছিলেন তিনি।' মমতা যোগ করেন, 'নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটির দিন বলে ঘোষণা করতেই হবে। আজও নেতাজির জন্মদিন জাতীয় ছুটির দিন বলে ঘোষণা হয়নি। নেতাজির প্ল্যানিং কমিশন কেন তুলে দেওয়া হল? নীতি আয়োগ তো প্ল্যানিং কমিশন রেখেও করা যেত। আমরা আজাদ হিন্দ স্মারক স্তম্ভ তৈরি করব।’ কেন্দ্রকে কটাক্ষ করে মমতা বলেন, ‘বহু টাকায় বিমান কিনছেন, নতুন সংসদ ভবন গড়ছেন। এত টাকা এই খাতে ব্যয়ের দরকার ছিল না।’ আজ নেতাজির জন্মবার্ষিকী পালনে একমঞ্চে থাকবেন মোদি-মমতা। ভিক্টোরিয়া মেমোরিয়ালে ২টি গ্যালারির হবে উদ্বোধন। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত মুখ্যমন্ত্রীও। তবে গেলেও লাইনে দাঁড়াবেন না, জানালেন মমতা। শনিবার সকালে নেতাজি ভবনের অনুষ্ঠানে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর। মমতা বলেন, 'দয়া ভিক্ষার ওপর নির্ভর করেন না নেতাজি। ভোটের আগে একবার নয়, চিরকাল নেতাজি পরিবারের  সঙ্গে থাকি।'

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget