এক্সপ্লোর

লকডাউনের আগেই কর্মীরা গ্রামের বাড়িতে চলে যাওয়ায় সমস্যা হচ্ছে, জানালেন বিগবাস্কেটের সিইও

বিগবাস্কেট অ্যাপে ময়দা, চা, দুধ পাওয়া যাচ্ছে না। তবে এখন সব মালপত্র পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে জানিয়েছেন মেনন।

নয়াদিল্লি: লকডাউনের মধ্যে প্রচুর অর্ডার আসছে। কিন্তু যথেষ্ট জিনিসপত্র মজুত থাকা সত্ত্বেও সেগুলি গ্রাহকদের বাড়িতে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না। এর কারণ জানালেন বিগবাস্কেট সংস্থার চিফ এগজিকিউটিভ অফিসার হরি মেনন। তাঁর ব্যাখ্যা, ‘আমরা তিন মাস আগে থাকতেই পরিকল্পনা সেরে রাখি। আমাদের কাজের মধ্যে থাকে গুদাম ঠিক করে রাখা, মালপত্র রাখার জায়গা ঠিক করা, মালপত্র তোলা, জিনিসপত্রের তালিকা তৈরি করা, কর্মী নিয়োগ করা, ডেলিভারি ভ্যান ঠিক করা। আমাদের সাপ্লায়ার, এফএমসিজি কোম্পানিগুলির সঙ্গে সম্পর্ক ভাল। ১৫,০০০ নথিভুক্ত কৃষক ও কারখানার সঙ্গে আমাদের যোগ আছে। ফলে লকডাউনের সময়ও আমরা পরিষেবা দিতে পারব। কিন্তু একটা সমস্যা হয়েছে। আমাদের বেশিরভাগ কর্মীই লকডাউন শুরু হওয়ার আগে গ্রামে চলে গিয়েছেন। সেই কারণে বেশি জিনিসপত্র ক্রেতাদের কাছে পৌঁছে দিতে পারছি না।’ বিগবাস্কেট অ্যাপে ময়দা, চা, দুধ পাওয়া যাচ্ছে না। তবে এখন সব মালপত্র পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে জানিয়েছেন মেনন। তিনি আরও জানিয়েছেন, গত বছর এই ই-গ্রসারি ব্যবসা শুরু করার পর এখন কাজের পরিধি অনেক বেড়েছে। কিন্তু এখন কর্মীর অভাবে কাজে সমস্যা হচ্ছে।

সেরা শিরোনাম

Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Daily Astrology: যা চেয়েছেন এতদিন, জ্যেষ্ঠা নক্ষত্রের শুভ প্রভাবে, দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হয়ে যেতে পারে কাল, কারা আছেন এই তালিকায় ?
যা চেয়েছেন এতদিন, জ্যেষ্ঠা নক্ষত্রের শুভ প্রভাবে, দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হয়ে যেতে পারে কাল, কারা আছেন এই তালিকায় ?
Subhasree-Mimi: একদিকে দেবের সঙ্গে জুটি, অন্যদিকে মিমির নতুন সিরিজ প্রযোজনা করছেন শুভশ্রী!
একদিকে দেবের সঙ্গে জুটি, অন্যদিকে মিমির নতুন সিরিজ প্রযোজনা করছেন শুভশ্রী!

ভিডিও

Trinamool Congress |
Debjit Sarkar |
Samik Bhattacharya |
Madan Mitra |
Sujan Chakraborty |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Daily Astrology: যা চেয়েছেন এতদিন, জ্যেষ্ঠা নক্ষত্রের শুভ প্রভাবে, দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হয়ে যেতে পারে কাল, কারা আছেন এই তালিকায় ?
যা চেয়েছেন এতদিন, জ্যেষ্ঠা নক্ষত্রের শুভ প্রভাবে, দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হয়ে যেতে পারে কাল, কারা আছেন এই তালিকায় ?
Subhasree-Mimi: একদিকে দেবের সঙ্গে জুটি, অন্যদিকে মিমির নতুন সিরিজ প্রযোজনা করছেন শুভশ্রী!
একদিকে দেবের সঙ্গে জুটি, অন্যদিকে মিমির নতুন সিরিজ প্রযোজনা করছেন শুভশ্রী!
Asian Games: হাংঝৌয়ের সাফল্য়কে টেক্কা দেওয়ার পালা, এশিয়ান গেমসে কতটা শক্তিশালী ভারতীয় প্রতিযোগীরা?
হাংঝৌয়ের সাফল্য়কে টেক্কা দেওয়ার পালা, এশিয়ান গেমসে কতটা শক্তিশালী ভারতীয় প্রতিযোগীরা?
Best Small Cap Funds : পাঁচ বছরে সেরা রিটার্ন দিয়েছে এই ৫ স্মল ক্যাপ ফান্ড, কাদের নাম রয়েছে এখানে
পাঁচ বছরে সেরা রিটার্ন দিয়েছে এই ৫ স্মল ক্যাপ ফান্ড, কাদের নাম রয়েছে এখানে
Narendra Modi: 'আপনার সাফল্য কামনা করছি..', প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা প্রসেনজিতের! আর কী লিখলেন?
'আপনার সাফল্য কামনা করছি..', প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা প্রসেনজিতের! আর কী লিখলেন?
Sourav On Modi: 'দেশের একজন দুর্দান্ত নেতা', মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা সৌরভের, আর কী বললেন?
'দেশের একজন দুর্দান্ত নেতা', মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা সৌরভের, আর কী বললেন?
Embed widget