এক্সপ্লোর

টানটান উত্তেজনার মধ্যে ১২-১০ ব্যবধানে জিতে নদিয়ার করিমপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন বিজেপির

টানটান উত্তেজনা!একঝলক দেখলে মনে হবে যেন কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ চলছে! কিন্তু আদতে এ ছবি নদিয়ার করিমপুর ২ নম্বর পঞ্চায়েতের বোর্ড গঠনের! তা ঘিরেই একপ্রকার নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হল গোটা এলাকা।

নদিয়া:  টানটান উত্তেজনা!একঝলক দেখলে মনে হবে যেন কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ চলছে! কিন্তু আদতে এ ছবি নদিয়ার করিমপুর ২ নম্বর পঞ্চায়েতের বোর্ড গঠনের! তা ঘিরেই একপ্রকার নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হল গোটা এলাকা। ১৪৪ ধারা জারি করে প্রশাসন। শেষ পর্যন্ত বোর্ড গঠন করল বিজেপি। করিমপুর ২ নম্বর পঞ্চায়েতের মোট আসন ২২টি। তার মধ্যে বিজেপি ১২টি তৃণমূল ৮ এবং ২টি আসনে নির্দল প্রার্থীরা জয়লাভ করেন। কিন্তু দীর্ঘদিন ধরে কখনও আইনশৃঙ্খলার কারণে, আবার কখনও অন্যকোনও কারণে স্থগিত রাখা হয় পঞ্চায়েতের বোর্ড গঠন। শেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। হাইকোর্টই মঙ্গলবার বোর্ড গঠনের দিন ধার্য করে দেয়। নির্দেশ দেওয়া হয় পর্যাপ্ত পুলিশি নিরাপত্তারও। সেইমতো এদিন দুপুর ১২টায় শুরু হয় বোর্ড গঠনের প্রক্রিয়া। ১২-১০ ব্যবধানে জিতে বোর্ড গঠন করে বিজেপি। পঞ্চায়েত প্রধান হন বিজেপির মনীষা মালাকার। উপপ্রধান হন সোমা সাহা ভট্টাচার্য। এতদিন বোর্ড গঠন স্থগিত থাকায় অনেক সরকারি পরিষেবাই ঠিকঠাক পাচ্ছিলেন না স্থানীয় বাসিন্দারা।এবার সেই সমস্যা মিটবে বলে আশাবাদী এই পঞ্চায়েতের বাসিন্দারা

সেরা শিরোনাম

India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”

ভিডিও

Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস
Ritabrata Banerjee : কার তৃণমূল 'আসল'? দাবিদাওয়া সুনিশ্চিতে 'ফুল বেঞ্চের' সঙ্গে বৈঠক ঋতব্রতদের
Debraj Chakraborty : ১৩০০ কোটি টাকার সম্পত্তি দেবরাজের? গ্রেফতারির পর বড় অভিযোগ তরুণজ্যোতির
Humayun Kabir : মুখ্যমন্ত্রীর 'আল্টিমেটাম', হুমায়ুনের বাড়িতে পুলিশ! ধরাল নোটিস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget