এক্সপ্লোর

সাংসদ, বিধায়কদের বেতন কম, চুরি তো করতেই হয়, বললেন বিজেপির এই নেতা

লখনউ: গিয়েছিলেন মাইনে বাড়ানোর কথা বলতে। কিন্তু দাবির পিছনে যে যুক্তি দিলেন তাতেই সকলের চক্ষু চড়কগাছ। কিন্তু অকুতোভয় সাংসদ। তাঁর সাফ যুক্তি, বললেন, বেতন কম বলেই চুরি করতে বাধ্য হন সাংসদ, বিধায়করা। হ্যাঁ, এমনই মন্তব্য করেছেন উত্তর প্রদেশের বস্তী লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ হরিশ দ্বিবেদী। নিজের কেন্দ্রের জেলা পঞ্চায়েত সভাগারে যুবা সংবাদ কার্যক্রমে তিনি বক্তৃতা দিচ্ছিলেন। সেখানেই দ্বিবেদী বলেন, জনপ্রতিনিধিরা যে বেতন পান, তাতে তাঁদের নিজেদের কেন্দ্রের খরচ তোলা সম্ভব হয় না। তাই বাধ্য হয়ে তাঁরা অসদুপায় নেন। তাঁর দাবি, একজন সাংসদকে ১২ জন কর্মী নিয়োগ করতে হয় কিন্তু তাঁর মাইনে প্রাথমিক স্তরের অধ্যাপকের থেকেও কম। ফলে চুরি ছাড়া আর কী করবেন তাঁরা। বেতন বাড়ানোর ইস্যুতে নিজের দলের প্রথম সারির নেতাদের সমালোচনা করেছেন দ্বিবেদী। তবে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের, কারণ তিনি বিধায়কদের মাইনে ভালরকম বাড়ানোর প্রস্তাব রেখেছেন। দেখে নেওয়া যাক আমাদের দেশে সাংসদদের মাইনে কত। কর্মরত সাংসদরা প্রতি মাসে বেতন পান মাসে ৫০,০০০ টাকা করে। এছাড়া প্রতি দিন পান ২০০০ টাকা ভাতা। নিজের এলাকায় কাজ করানোর জন্য প্রতি মাসে ৪৫,০০০ টাকা করে ভাতা মেলে। অফিস খরচের জন্যও পান মাসে ৪৫,০০০ টাকা। পাশাপাশি কর্মী নিয়োগ করতে ও স্টেশনারি জিনিসপত্র কিনতেও টাকা পান তাঁরা, পান হরেকরকম ছাড়ও।

সেরা শিরোনাম

Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget