এক্সপ্লোর

Corona 2nd Wave: করোনার দ্বিতীয় ঢেউ ভারতের বিরুদ্ধে চিনের ভাইরাল-যুদ্ধ, দাবি বিজয়বর্গীয়র

কৈলাস বিজয়বর্গীয় দেশে করোনার এই দ্বিতীয় ঢেউকে ভারতের বিরুদ্ধে চিনের ভাইরাল যুদ্ধ বলে দাবি করেছেন। 

ভোপাল: দেশে মারণ করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ চলছে। করোনায় আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত তিন লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এরইমধ্যে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র একটি চমকপ্রদ দাবি করেছেন। পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাস বিজয়বর্গীয় দেশে করোনার এই দ্বিতীয় ঢেউকে ভারতের বিরুদ্ধে চিনের ভাইরাল যুদ্ধ বলে দাবি করেছেন। 
দ্বিতীয় ঢেউ প্রধানমন্ত্রী মোদির জনপ্রিয়তা নষ্ট করার ষড়যন্ত্র-বিজয়বর্গীয়
কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, এখানে ঢেউ এসেছে, না পাঠানো হয়েছে, তা ভেবে দেখার মতো বিষয়। আমার মনে হয়, এটা চিনের ভাইরাল যুদ্ধ। কারণ, শুধুমাত্র ভারতেই করোনার দ্বিতীয় ঢেউ দেখা যাচ্ছে। পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ভুটানের মতো প্রতিবেশী দেশগুলিতে করোনার দ্বিতীয় ঢেউ আসেনি। তাঁর দাবি, করোনার দ্বিতীয় ঢেউ মোদির জনপ্রিয়তা নষ্ট করার ষড়যন্ত্র। 
দেশের বদনাম করার ষড়যন্ত্র করছে কংগ্রেস-বিজয়বর্গীয়
বিজেপি নেতা কংগ্রেসকেও নিশানা করেছেন। তিনি বলেছেন, কমলনাথ করোনাকে ভারতীয় ভ্যারিয়েন্ট বলছেন। এটা ভারতের বদনাম ছড়ানোর ষড়যন্ত্রের অংশ। চিন কংগ্রেস ও কমলনাথের কাঁধে বন্দুক রেখে সারা বিশ্বে ভারতের বদনাম করছে। কংগ্রেস দেশে চিনের হয়ে রাজনীতি করছে। 
কী বলেছিলেন কমলনাথ?
এর আগে কমলনাথ করোনাভাইরাসের সংক্রমণ ইস্যুতে কেন্দ্র সরকারকে নিশানা করেছিলেন। তিনি বলেছিলেন, সারা বিশ্বে করোনা ও ব্ল্যাক ফাঙ্গাসের রাজধানী হয়ে উঠেছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী বলছেন, তাঁরা ভারতীয় করোনাকে ভয় পাচ্ছেন।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, মেরা দেশ মহান ছেড়ে মেরা ভারত কোভিড হয়ে উঠেছে। করোনাভাইরাসে মৃতের পরিসংখ্যাণে কারচুপি করে সারা বিশ্বকে ধোঁকা দেওয়া হচ্ছে। 
উল্লেখ্য, ভারতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ত্রাসের সঞ্চার করেছে। প্রত্যেকদিনই অসংখ্যা মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। মারাও যাচ্ছেন অনেকেই। লাগামছাড়া সংক্রমণের কারণে স্বাস্থ্য পরিকাঠামোয়  চাপ বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন রাজ্য লকডাউন ও  লকডাউনের ধাঁচেই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এরইমধ্যে টিকাকরণের কাজও চলছে। তবে টিকার জোগান একটা সমস্যার বিষয় হয়ে উঠেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget