এক্সপ্লোর

Parliament's Monsoon Session:সংসদের আসন্ন অধিবেশনে জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে হতে পারে আলোচনা

সূত্রের খবর, রাকেশ সিংহ, অনিল অগ্রবাল, হরনাথ সিংহ যাদবদের মতো বিজেপির রাজ্যসভা সাংসদরা সংসদের আসন্ন অধিবেশনে জনসংখ্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে প্রাইভেট মেম্বার বিল উত্থাপন করতে পারেন।

নয়াদিল্লি: সংসদের আসন্ন বাদল অধিবেশনে জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে আইন প্রণয়নের দাবিতে সরব হতে পারেন কয়েকজন সাংসদ। এজন্য তাঁরা প্রাইভেট মেম্বার বিল এনে এ ব্যাপারে আলোচনার দাবি জানাতে পারেন। সূত্রের খবর, রাকেশ সিংহ, অনিল অগ্রবাল, হরনাথ সিংহ যাদবদের মতো বিজেপির রাজ্যসভা সাংসদরা সংসদের আসন্ন অধিবেশনে জনসংখ্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে প্রাইভেট মেম্বার বিল উত্থাপন করতে পারেন। 

বিজেপি সাংসদ হরনাথ সিংহ যাদব বলেছেন, জনসংখ্যা নিয়ন্ত্রণ আইনের দাবি জানিয়ে তিনি রাজ্যসভায় প্রাইভেট মেম্বার বিল আনবেন। তিনি বলেছেন, জনসংখ্যা নিয়ন্ত্রণ বিলে দুটির বেশি সন্তান থাকলে সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না, এই ধারার উল্লেখ থাকা উচিত। 

হরনাথ সিংহ যাদব বলেছেন, দুটির বেশি সন্তান থাকলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও নিষিদ্ধ করা উচিত। আইন না মানলে আইনি ব্যবস্থাও নেওয়া উচিত। তিনি বলেছেন, রাজ্যস্তরেই নয়, কেন্দ্রীয় স্তরেও এ ধরনের আইন থাকা উচিত। 

বিজেপির রাজ্যসভা সাংসদ আরও বলেছেন, ১৩৫ কোটি জনসংখ্যার দেশে এই আইন প্রযোজ্য হওয়া উচিত। কোনও ধর্ম বা সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, এই আইন হওয়া উচিত দেশের স্বার্থে। 

অন্যদিকে, বিজেপি সাংসদ রাকেশ সিংহ ২০১৯-এ জনসংখ্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রাইভেট মেম্বার বিল উত্থাপন করেছিলেন। ওই বিল নিয়ে সংসদের আসন্ন অধিবেশনে আলোচনা হতে পারে। রাকেশ সিংহ মনে করেন, সমগ্র দেশের জন্য এ ব্যাপারে একটি আইন করা উচিত। সেইসঙ্গে ওই আইনে উল্লেখ থাকা উচিত যে, আইন প্রণয়নের ১৮ মাস পর পর্যন্ত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে না। ওই সময় জনগনকে এ ব্যাপারে সচেতন করার রাজে লাগাতে হবে। ১৮ মাস পর যাঁরা আইন মানবেন না, তাঁদের বিরুদ্ধে সরকারি প্রকল্পের সুবিধা সীমিত করা ও নির্বাচনী রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ বন্ধের মতো ব্যবস্থা নেওয়া যেতে পারে। 

তিনি বলেছেন, পরিস্থিতি এখনই সামলানো না গেলে, ২৮-৩০ বছরের মধ্যে জনবিস্ফোরণের ফলে সম্পদের অভাবের মতো পরিস্থিতি দেখা যেতে পারে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget