এক্সপ্লোর

বিরোধীরা দিবাস্বপ্ন দেখছে, ২০১৯-এ ক্ষমতায় ফিরবে বিজেপি-ই, দাবি জাভড়েকরের

নয়াদিল্লি: ২০১৯-এর লোকসভা নির্বাচনে দিবাস্বপ্ন দেখা বিরোধীদের সঙ্গে বিজেপি-র লড়াই হবে। আরও বেশি ভোট ও আসন নিয়ে ক্ষমতায় ফিরবে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘অ্যাপ্রুভাল রেটিং’ ৭০ শতাংশের বেশি। তিনি ২০২২-এর মধ্যে নতুন ভারত গড়ে তুলতে চলেছেন। আজ এমনই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। বিজেপি-র জাতীয় কর্মসমিতির বৈঠকে গৃহীত হওয়া রাজনৈতিক সঙ্কল্প প্রসঙ্গে জাভড়েকর বলেছেন, ‘প্রধানমন্ত্রী যখন দারিদ্র্য, জাত-পাত, দুর্নীতি ও সাম্প্রদায়িকতামুক্ত ভারত গড়ে তুলছেন, তখন হতাশ হয়ে পড়া বিরোধীদের একমাত্র অ্যাজেন্ডা হল, মোদীকে আটকাতে হবে। ২০১৯-এ আরও বেশি আসন ও ভোট পেয়ে ক্ষমতায় ফিরবে বিজেপি। বিরোধীরা দিবাস্বপ্ন দেখছে। ওদের নেতা, নীতি বা কৌশল কিছুই নেই। ওদের শুধু মোদীকে আটকানোর নেতিবাচক অ্যাজেন্ডা আছে। মানুষ নেতিবাচক রাজনীতি পছন্দ করেন না।’ জাভড়েকর আরও বলেছেন, প্রাক্তন বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ রাজনৈতিক সঙ্কল্পের প্রস্তাব দেন। এই প্রস্তাবে বলা হয়েছে, ‘অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে সরকারের সাফল্য তুলে ধরতে হবে। ইউপিএ আমলে প্রায়ই দেশের বিভিন্ন শহরে বিস্ফোরণ হত। এখন সারা দেশে সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ হয়ে গিয়েছে। মোদীর দূরদর্শিতা ও আবেগ এবং অমিত শাহের সংগঠন গড়ে তোলার জন্য পরিশ্রম প্রশংসনীয়। তাঁদের জুটি দলকে প্রায় ৩৫০ জন সাংসদ ও ১,৫০০ জন বিধায়ক দিয়েছে।’ বিজেপি-র রাজনৈতিক সঙ্কল্পে উন্নয়ন, মাওবাদী কার্যকলাপ রোখা, জিএসটি, আর্থিক বৃদ্ধির কথা বলা হলেও, সরাসরি পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে কিছু বলা হয়নি। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে জাভড়েকর দাবি করেছেন, সরকার পেট্রোপণ্যের দামের বিষয়ে উপযুক্ত নীতি গ্রহণ করেছে।

সেরা শিরোনাম

Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget