এক্সপ্লোর

ন’য়ের দশকে বাজপেয়ীর ভাবমূর্তি ও নতুন জোটসঙ্গীদের যুক্ত করার দক্ষতায় ভর করেই উত্থান বিজেপি-র

নয়াদিল্লি: দলের উর্ধ্বে অটলবিহারী বাজপেয়ীর ব্যক্তিগত ভাবমূর্তি, নতুন জোটসঙ্গীদের যুক্ত করার অনন্য দক্ষতা এবং ১৯৯৮ ও ১৯৯৯ সালের লোকসভা নির্বাচনে পরপর জয়ের সুবাদেই প্রথমবার কংগ্রেসকে সরিয়ে প্রভাবশালী শক্তি হয়ে ওঠে বিজেপি। আজ বাজপেয়ীর প্রয়াণে বর্তমানে কেন্দ্রের শাসক দল অন্যতম মহান নেতাকে হারাল। আরএসএস, জনসংঘ থেকে পরবর্তীকালে বিজেপি-র প্রধান নেতা হয়ে উঠলেও, কোনওদিনই হিন্দুত্ববাদী আদর্শ নিয়ে চলেননি বাজপেয়ী। তিনি গাঁধীবাদী সমাজতন্ত্রে বিশ্বাস করতেন। এর জন্য তাঁকে দলে কোণঠাসাও হয়ে পড়তে হয়েছিল। কারণ, আরএসএস ঠিক করেছিল, বিজেপি-কে হিন্দুত্ববাদী আদর্শ নিয়ে এগোতে হবে। সেই সময় বিজেপি-র প্রধান নেতা হয়ে ওঠেন লালকৃষ্ণ আডবাণী। আটের দশকের শেষদিক ও ন’য়ের দশকের গোড়ায় বিশ্বহিন্দু পরিষদের মতো কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলি রাম জন্মভূমি আন্দোলন শুরু করে। এরই মধ্যে ১৯৯০ সালে অযোধ্যায় রাম মন্দির তৈরির দাবি নিয়ে দেশজুড়ে রথযাত্রা করেন আডবাণী। সেই সময় থেকেই জাতীয় রাজনীতিতে বিজেপি-র উত্থান শুরু হয়। ১৯৮৪ সালে যে দলের সাংসদ সংখ্যা ছিল মাত্র ২, ১৯৮৯ সালে সেটাই বেড়ে হয় ৮৫। ১৯৯১ সালে ১২০টি আসন নিয়ে প্রধান বিরোধী দল হয়ে যায় বিজেপি। এরপরেই আডবাণীর বদলে বাজপেয়ীকে সব দলের কাছে গ্রহণযোগ্য নেতা বলে গণ্য করতে শুরু করে আসএসএস। ১৯৯৫ সালে বাজপেয়ীকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে তুলে ধরে আডবাণীর নেতৃত্বাধীন বিজেপি। পরের বছরের লোকসভা নির্বাচনেই ফল পাওয়া যায়। প্রথমবার সরকার গড়ে বিজেপি। সেই সরকার বেশিদিন স্থায়ী না হলেও, পরে আরও দু’বার প্রধানমন্ত্রী হন বাজপেয়ী। ১৯৯৯ সালে তিনি তৃতীয়বার ক্ষমতায় আসার পর পাঁচ বছরের মেয়াদ পূরণ করে সরকার। সব দলের নেতা-নেত্রীদের সঙ্গেই সুসম্পর্ক ছিল এই নেতার। এই বিষয়টিই তাঁকে ব্যতিক্রমী করে তুলেছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget