এক্সপ্লোর

সাত কোটি বেড়ে ১৮ কোটি হতে চলেছে বিজেপির সদস্য সংখ্যা, নতুন সভাপতি নির্বাচন ডিসেম্বরে, জানালেন নাড্ডা

তৃণমূল কংগ্রেস শাসিত পশ্চিমবঙ্গেও গেরুয়া পার্টির সদস্য সংগ্রহ অভিযানে বিপুল উদ্দীপনা চোখে পড়েছে বলেও উল্লেখ করেন নাড্ডা।

নয়াদিল্লি: বিজেপির সদস্য সংখ্যা সাত কোটি বেড়ে ১৮ কোটি হতে চলেছে। জানালেন দলের অস্থায়ী সভাপতি জে পি নাড্ডা। কেন্দ্রের শাসক দলের সদস্য সংগ্রহ অভিযান সফল বলে দাবি করে বিস্তারিত তথ্য দেন তিনি। নাড্ডা বলেন, সাত কোটি নতুন সদস্যের তথ্য সংগ্রহের কাজ চলছে। তা শেষ হলেই বিজেপির মোট সদস্য হবে ১৮ কোটি। বিজেপি সদর দপ্তরে সাংবাদিক সম্মেলনে দলের সদস্য সংগ্রহ অভিযানে বিপুল সাড়া পাওয়া গিয়েছে বলে দাবি করে তিনি উল্লেখ করেন, তাঁরা ২.২ কোটি সদস্য সংগ্রহের টার্গেট ধরে কাজ শুরু করেছিলেন। এই প্রক্রিয়া চলাকালে বিজেপির প্রতি বিপুল জনসমর্থনের ঢল দেখা গিয়েছে। তৃণমূল কংগ্রেস শাসিত পশ্চিমবঙ্গেও গেরুয়া পার্টির সদস্য সংগ্রহ অভিযানে বিপুল উদ্দীপনা চোখে পড়েছে বলেও উল্লেখ করেন নাড্ডা। প্রসঙ্গত, ২০১৫-য় বিজেপি প্রথম দফার সদস্য নথিভুক্তির অভিযান চালিয়েছিল। সেবার ১১ কোটি দাঁড়িয়েছিল সদস্য সংখ্যা। গত ৬ জুলাই এবারের অর্থাত্ দ্বিতীয় দফার সদস্য সংগ্রহ অভিযানে নামে বিজেপি। দলের তাত্ত্বিক নেতা প্রয়াত শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মবার্ষিকীতে যথাক্রমে বারাণসী ও তেলঙ্গানায় এই অভিযানের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সভাপতি অমিত শাহ। ২০ আগস্ট এই অভিযান শেষ হলেও বিজেপির সক্রিয় সদস্য অন্তর্ভুক্তির অভিযান সেপ্টেম্বরে শুরু হবে বলে জানান নাড্ডা। বিজেপির নানা স্তরে সাংগঠনিক নির্বাচনের নির্ঘন্টও প্রকাশ করেন তিনি। ১০ অক্টোবর বুথ স্তরে নির্বাচন দিয়ে শুরু হবে, তারপর পর্যায়ক্রমে জেলা ও রাজ্যস্তরে নির্বাচন হবে। জাতীয় পর্যায়ে সাংগঠনিক নির্বাচন হবে ডিসেম্বরে, যার অর্থ নতুন বিজেপি সভাপতি নির্বাচন হবে বছরের শেষদিকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ

ভিডিও

TMC News: তৃণমূলের মধ্য়ে থেকেই উঠল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে সরানোর দাবি। Abhishek Banerjee
Nirmal Ghosh: ছেলের গ্রেফতারির পর পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের গ্রেফতারি কি সময়ের অপেক্ষা?
Nirmal Ghosh: ঋতব্রত-শিবিরে যোগ দেওয়ার চেষ্টা করে কি গ্রেফতার থেকে বাঁচতে চাইছেন নির্মল ঘোষ?
Nirmal Ghosh: নির্মল ঘোষ ও তাঁর ছেলের বিরুদ্ধে কোটি টাকা জেতা লটারির টিকিট আত্মসাতের অভিযোগ!
Nirmal Ghosh: ভুরিভুরি অভিযোগ! গ্রেফতার তীর্থঙ্কর ঘোষ, উঠছে নির্মল ঘোষের গ্রেফতারের দাবিও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget