এক্সপ্লোর

কর্ণাটক: একদিন বিজেপি বুঝবে, সবকিছু কেনা যায় না, কং-জেডিএস সরকারের পতনের পর মন্তব্য প্রিয়ঙ্কার

তিন-সপ্তাহ ধরে চলা তীব্র রাজনৈতিক সঙ্কটের পর, মঙ্গলবার ২২৫ আসন-বিশিষ্ট কর্ণাটক বিধানসভার আস্থাভোটে ৯৯-১০৫ ভোটের ব্যবধানে পরাজিত হয় কুমারস্বামী নেতৃত্বাধীন কংগ্রেস-জেডিএস জোট সরকার।

নয়াদিল্লি: কর্ণাটকে এইচ ডি কুমারস্বামী নেতৃত্বাধীন জোট সরকারের পতনের পর কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী বঢরা টুইটারে তীব্র আক্রমণ শানালেন বিজেপিকে। তাঁর দাবি, বিজেপি একদিন বুঝবে যে সবকিছু কেনা যায় না, সবাইকে ধমকানো যায় না। একদিন সব মিথ্যে প্রকাশ পাবেই। তিনি যোগ করেন, ততদিন আমাদের দেশবাসীকে এই ব্যাপক দুর্নীতি মানতে হবে। দশকের পর দশক ধরে কঠোর পরিশ্রম ও বলিদান দিয়ে যে সকল প্রতিষ্ঠানগুলি গড়ে তোলা হয়েছিল জনস্বার্থ রক্ষা করার জন্য, সেগুলিকে ভেঙে দেওয়া ও গণতন্ত্রকে দুর্বল করার অপচেষ্টা সহ্য করতে হবে মানুষকে।

তিন-সপ্তাহ ধরে চলা তীব্র রাজনৈতিক সঙ্কটের পর, মঙ্গলবার ২২৫ আসন-বিশিষ্ট কর্ণাটক বিধানসভার আস্থাভোটে ৯৯-১০৫ ভোটের ব্যবধানে পরাজিত হয় কুমারস্বামী নেতৃত্বাধীন কংগ্রেস-জেডিএস জোট সরকার। প্রিয়ঙ্কার অভিযোগ, কর্ণাটকের জোট সরকারকে ফেলতে দেশের অন্যতম বড় হাওয়ালা লেনদেন ও রাজনৈতিক বিভ্রান্তি কার্যকর করা হয়েছে। প্রসঙ্গত, কর্ণাটকের রাজনৈতিক সঙ্কট শুরু হয় শাসক জোটের ১৬ জন বিধায়কের-- কংগ্রেসের ১৩ ও জেডিএস-এর ৩ জন -- ইস্তফা দেওয়ার পর থেকে। এর পাশাপাশি, সরকারের ওপর সমর্থন তুলে নেন ২ নির্দল বিধায়কও। যে কারণে, সরকার সংখ্যালঘু হয়ে পড়ে। পরে, এক কং বিধায়ক রামলিঙ্গ রেড্ডি নিজের ইস্তফাপত্র প্রত্যাহার করে সরকারকে সমর্থন করার কথা ঘোষণা করেন। কিন্তু, বাকি ১৫ জন তা করেননি। গত তিন সপ্তাহব্যাপী ধরে চলা এই রাজনৈতিক সঙ্কট বিভিন্ন পর্যায়ে টানটান উত্তেজনায় পূর্ণ ছিল। সেখানে বিদ্রোহী বিধায়কদের মুম্বইয়ের হোটেল ও রিসর্টে থাকা থেকে শুরু করে ঘুষ দেওয়া ও ঘোড়া কেনাবেচার অভিযোগ, দ্রুত আস্থাভোটের দাবি নিয়ে বিদ্রোহীদের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া, মামলা শুনানি, রাজ্যপালের হস্তক্ষেপ--সবকিছুই দেখেছে দেশবাসী। শেষমেশ, মঙ্গলবার, বিধানসভায় আস্থাভোটে পতন হয় জোট সরকারের। মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন কুমারস্বামী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget