এক্সপ্লোর

রাজস্থানে ভোটের আগে ধাক্কা খেল বিজেপি, কংগ্রেসে যোগ দিলেন দৌসার সাংসদ

জয়পুর: রাজস্থানে বিধানসভা নির্বাচনের আগে ধাক্কা খেল বিজেপি। দৌসার বিজেপি সাংসদ হরিশ চন্দ্র মিনা আজ বুধবার কংগ্রেসে যোগ দিলেন। রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলোট, প্রদেশ কংগ্রেস সভাপতি সচিন পাইলট এবং রাজ্যে দলের দায়িত্বপ্রাপ্ত নেতা অবিনাশ পান্ডের উপস্থিতিতে কংগ্রেসে যোগ দিলেন পুলিশের প্রাক্তন ডিজি মিনা। গেহলোট যখন রাজস্থানের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন রাজ্য পুলিশের ডিজি ছিলেন মিনা। তাঁকে দলে স্বাগত জানিয়ে সাংবাদিক বৈঠকে গেহলোট বলেছেন, এমন একটা সময়ে হরিশ মিনা কংগ্রেসে যোগ দেওয়ায় তিনি খুশি। পাইলট ও গেহলোট জানিয়েছেন যে, দলের অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গে তাঁরাও রাজ্যের আগামী ৭ ডিসেম্বরের বিধানসভা নির্বাচনে লড়াই করবেন। গেহলোট ও পাইলট, উভয়েই দলে গোষ্ঠীদ্বন্দ্বের কথা খারিজ করে দিয়েছেন। গেহলোট বলেছেন, আমরা ঐক্যবদ্ধ। কংগ্রেসে দ্বন্দ্বের খবর ছড়ানো বিজেপির ষড়যন্ত্র। পাইলট মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেকে একহাত নিয়েছেন। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের আস্থার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তাঁর দাবি, বিজেপিতে অনেক শীর্ষ নেতাকে কোণঠাসা করে দেওয়া হয়েছে এবং অনেককে টিকিট দেওয়া হয়নি। এর থেকেই স্পষ্ট যে, বিজেপি শিবির চাপে পড়েছে এবং তাদের দলে সব কিছু ঠিকঠাক নেই। গেহলোট বলেছেন, কোনওরকম শর্ত ছাড়াই কংগ্রেসে যোগ দিয়েছেন মিনা। ২০১৪-তে কংগ্রেস প্রার্থী তথা দাদা নমোনারাইন মিনাকে হারিয়ে সাংসদ হয়েছিলেন মিনা। ওই ভোটে দৌসা আসনে নমোনারাইন তৃতীয় হয়েছিলেন।ওই আসনে দ্বিতীয় স্থানে ছিলেন ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী কিরোরি লাল মিনা। পরে কিরোরি লাল বিজেপিতে যোগ দিয়ে রাজ্যসভার সাংসদ হন। কিরোরি লাল দাবি করেছেন, হরিশ মিনার কংগ্রেসে যোগ দেওয়ায় দৌসা ও পার্শ্ববর্তী এলাকার আদিবাসী ভোটে কোনও প্রভাব পড়বে না। হরিশ মিনাকে সুবিধাবাদী বলেও আক্রমণ করেছেন কিরোরি লাল।

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget