এক্সপ্লোর

Ramesh Pawar drinks sanitiser: জল ভেবে ভুল করে স্যানিটাইজার খেয়ে ফেললেন বৃহন্মুম্বই পুরসভার যুগ্ম কমিশনার

BMC Annual Education Budget: স্যানিটাইজার খেয়ে ফেললেও, সুস্থই আছেন রমেশ পওয়ার।

মুম্বই: জল বলে ভুল করে হ্যান্ড স্যানিটাইজার খেয়ে ফেললেন বৃহন্মুম্বই পুরসভার যুগ্ম মিউনিসিপ্যাল কমিশনার রমেশ পওয়ার। তবে কোনও বিপত্তি ঘটেনি। তিনি সঙ্গে সঙ্গে নিজের ভুল বুঝতে পেরে মুখ থেকে স্যানিটাইজার ফেলে দেন। কিছুক্ষণের মধ্যেই তিনি ফের কাজে ফেরেন। এদিন বৃহন্মুম্বই পুরসভার শিক্ষা সংক্রান্ত বাজেট পেশ করার কথা ছিল পওয়ারের। তিনি সেই অনুষ্ঠানে পৌঁছেও যান। সেখানে বাজেট পেশ করার ঠিক আগে তিনি জল খেতে গিয়ে ভুল করে জলের বদলে পাশেই রাখা হ্যান্ড স্যানিটাইজারের একটি বোতল তুলে নেন। সেই বোতলের ঢাকনা খুলে স্যানিটাইজার মুখে ঢালতেও উদ্যত হন তিনি। পিছন থেকে ছুটে এসে তাঁর ভুল সংশোধন করে দেন এক ব্যক্তি। পওয়ারও নিজের ভুল বুঝতে পারেন। এরপর তাঁর দিকে জলের বোতল এগিয়ে দেওয়া হয়। সেই বোতল থেকে জল খেয়ে সঙ্গে সঙ্গে হলের বাইরে চলে যান পওয়ার। মুখ ধুয়ে ফিরে এসে তিনি বাজেট পেশ করেন। এ বিষয়ে পওয়ার বলেছেন, ‘আমার মনে হয়েছিল, বক্তব্য পেশ করার আগে জল খেয়ে নেওয়া উচিত। সেই কারণেই বোতল হাতে নিয়ে খেয়ে ফেলি। জল আর হ্যান্ড স্যানিটাইজারের বোতল পাশাপাশি রাখা ছিল। দুটো বোতল একইরকম দেখতে ছিল। সেই কারণেই আমার ভুল হয়ে যায়। স্যানিটাইজার খেয়ে ফেলার পরমুহূর্তেই আমি ভুল বুঝতে পারি। সেটি আমার গলার ভিতরে চলে যায়নি।’ স্যানিটাইজার-কাণ্ডের পরেও বৃহন্মুম্বই পুরসভার শিক্ষা সংক্রান্ত বাজেট পেশ করেন পওয়ার। ২০২১-২২ অর্থবর্ষে শিক্ষাখাতে বাজেট বরাদ্দ ২,৯৪৫.৭৮ কোটি টাকা। এর আগে একাধিকবার অনেকে ভুল করে হ্যান্ড স্যানিটাইজার খেয়ে ফেলেছেন। তার ফলে যেমন অনেকে অসুস্থ হয়ে পড়েছেন, তেমনই মৃত্যুও হয়েছে। রবিবারই মহারাষ্ট্রের ইয়াবতমল জেলায় একটি সরকারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ১২টি শিশুকে পোলিও ভ্যাকসিনের বদলে হ্যান্ড স্যানিটাইজার খাইয়ে দেওয়া হয়। শিশুগুলির বয়স এক থেকে পাঁচ বছরের মধ্যে। অসুস্থ হয়ে পড়ায় তাদের হাসপাতালে ভর্তি করতে হয়। তিনদিন হাসপাতালে থাকার পর তারা ছুটি পেয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কঠোর অবস্থান নিয়েছে মহারাষ্ট্র সরকার। কর্তব্যে গাফিলতির অভিযোগে ওই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের তিনজন নার্স এবং অন্যান্য আধিকারিকদের সাসপেন্ড করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত

ভিডিও

Purulia Shellac Industry GI Tag : মানভূমে 'নতুন ভোর', লাক্ষা শিল্প পেল GI স্বীকৃতি
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৭.২৬) পর্ব ২: 'সেবাশ্রয়' নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন অভিযোগ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৭.২৬) পর্ব ১: ৩ মাসও কাটল না, ৩ দলছুটকে দিয়েই শুরু বিজেপির তৃণমূলীকরণ?
21st July Controversy : ২১ জুলাই নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হল 'কালীঘাট তৃণমূল'
Baruipur Incident | প্রভাসের বিকৃত মানসিকতার শিকার হতে হয় বারুইপুরের নাবালিকাকে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget