এক্সপ্লোর

রাস্তার কুকুরদের হামলায় মৃত্যু ছয় বছরের শিশুর

ওই সময় সে বাড়ির সামনে একটি মাঠে খেলছিল। একদল কুকুর সন্তানের ওপর ঝাঁপিয়ে পড়েছে দেখে ছুটে আসেন সঞ্জুর মা। কুকুরগুলিকে তাড়ানোর চেষ্টা করেন তিনি। কিন্তু কুকুরগুলি তাঁকে আক্রমণ করে।

ভোপাল: মধ্যপ্রদেশের ভোপালে রাস্তার একপাল কুকুরের হামলায় মৃত্যু হল ছয় বছরের এক শিশুর। পুলিশ জানিয়েছে, এই মর্মান্তিক ঘটনা ঘটেছে শুক্রবার সন্ধেয় শিব সঙ্গম নগর এলাকায়। শনিবার অওধপুরী থানার পুলিশ ইন্সপেক্টর এমএল ভাটি বলেছেন, ছয়টি কুকুর সঞ্জু যাতব নামে ওই ছয় বছরের ছেলেটির ওপর হামলা চালায়। ওই সময় সে বাড়ির সামনে একটি মাঠে খেলছিল। একদল কুকুর সন্তানের ওপর ঝাঁপিয়ে পড়েছে দেখে ছুটে আসেন সঞ্জুর মা। কুকুরগুলিকে তাড়ানোর চেষ্টা করেন তিনি। কিন্তু কুকুরগুলি তাঁকে আক্রমণ করে। কুকুরদের হামলায় রক্তাক্ত হয়ে পড়ে সঞ্জু। প্রচুর রক্তক্ষরণ হতে থাকে তার। দ্রুত তাকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পথেই মৃত্যু হয় তার। রাস্তার কুকুরদের উত্পাতের জন্য স্থানীয় বাসিন্দারা ভোপাল পুরসভাকে দায়ী করেছেন। ভাটি জানিয়েছেন, তাঁরা পুর কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছিলেন। এরপর কর্তৃপক্ষ রাস্তার কুকুরদের তাণ্ডব রুখতে বড় আকারে অভিযান শুরু করেছে। ভোপালে এই ধরনের মর্মন্তুদ ঘটনা এই প্রথম নয়। এর আগে ২০১৮-র ফেব্রুয়ারিতে গৌতম নগর এলাকায় দেড় বছরের একটি শিশু আটটি কুকুরের হামলায় মারা গিয়েছিল। শুক্রবারের ঘটনার পর কংগ্রেস কর্পোরেটর যোগেন্দ্র চৌহান অভিযোগ করেছেন যে, রাস্তার কুকুরদের উত্পাত নিয়ে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও পুর কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি। তাঁর অভিযোগ, রাস্তার কুকুরদের নির্বীজকরণের পরিকল্পনা রুপায়ণে দুর্নীতিই এ ধরনের ঘটনার কারণ। পুর কমিশনার বি বিজয় দত্ত বলেছেন, পরিকাঠামোর অভাই রাস্তার কুকুরদের উপদ্রব ঠেকানোর ক্ষেত্রে বাধা হয়ে উঠেছে। তিনি জানিয়েছেন, পরিকাঠামোর উন্নয়ণ করা হচ্ছে। তবে এই কাজে সময় লাগবে। কুকুরদের আশ্রয়স্থলগুলির নেটওয়ার্কের উন্নতির চেষ্টা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। কমিশনার আরও বলেছেন, কুকুরদের নির্বীজকরণের কাজে পশুপ্রেমীদের আপত্তির মুখে পড়তে হয়।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget