এক্সপ্লোর

Rakesh Singh Arrest: গ্রেফতার মাদককাণ্ডে অভিযুক্ত বিজেপি নেতা রাকেশ সিংহ

BJP Leader Rakesh Singh Arrested: মাদককাণ্ডে নয়া মোড়। গ্রেফতার হলেন বিজেপি নেতা রাকেশ সিংহ।

কলকাতা: মাদককাণ্ডে নয়া মোড়। গ্রেফতার হলেন বিজেপি নেতা রাকেশ সিংহ। পূর্ব বর্ধমানের গলসি থেকে গ্রেফতার করা হয় তাঁকে। মাদকযোগে আগেই গ্রেফতার হয়েছিলেন পামেলা গোস্বামী (Pamela Goswami)। তিনিই অভিযোগ করেছিলেন তাঁকে ফাঁসিয়েছেন কৈলাস বিজয়বর্গীয় ঘনিষ্ট বিজেপি নেতা রাকেশ সিংহ।

প্রথমে জানা গিয়েছিল রাকেশ সিংহ দিল্লিতে রয়েছেন। তবে জিজ্ঞাসাবাদের সময় পুলিশ জানতে পারে রাজ্যেই রয়েছেন তিনি। কোনও হাইওয়ের ধারেপাশে রয়েছেন তিনি, জানা যায় সেটাও।

তারপর রাকেশ সিংহের (Rakesh Singh) মোবাইল টাওয়ার লোকেশান ট্র্যাক করতে শুরু করে পুলিশ। শুরু হয় বর্ধমানের হাইওয়ের ধারে নাকা-চেকিং। তারপরই একটি গাড়িতে গলসি পেরোনো রাকেশ সিংহকে হাতেনাতে পাকড়াও করে পুলিশ। আপাতত তাঁকে নিয়ে আসা হচ্ছে কলকাতার পথে।

আজ দুপুর থেকে প্রায় ৫ ঘণ্টা ধরে চলছিল টানাপোড়েন। যা কার্যত নাটকের পর্যায়ে পৌঁছে গিয়েছিল একসময়। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে প্রথমে তলব করেছিল কলকাতা পুলিশ। কিন্তু হাজিরা এড়ানোর পরে তাঁর বাড়িতে পৌঁছয় পুলিশ। যেখানে পুলিশের পথ আটকে দাঁড়ান রাকেশ সিংহের দুই ছেলে। দেখতে চান কাগজ। যার পরই দক্ষিণ কলকাতার পুরো বাড়ি ঘিরে ফেলে পুলিশ।

ঘণ্টা দুয়েক সেই অবস্থা চলার পর অবশ্য শেষমেশ বাড়িতে ঢোকে পুলিশ। দীর্ঘক্ষণ ধরে সেখানে তল্লাশি চালান কলকাতা পুলিশের নারকোটিক্স বিভাগে অফিসাররা। ছিলেন স্থানীয় অফিসাররা। তল্লাশির পরে পুলিশ আটক করেছিল রাকেশের দুই ছেলেকে।

 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget