এক্সপ্লোর

আসনের জন্য কোনও জোটের কাছে ‘ভিক্ষে’ নয়, ভোটে একাই লড়বে বিএসপি: মায়াবতী

নয়াদিল্লি:  আসনের জন্য কোনও জোটের কাছে ‘ভিক্ষে’র পরিবর্তে ভোটে একাই লড়বে বিএসপি। এমনই মন্তব্য করেছেন বিএসপি নেত্রী মায়াবতী।  এর আগে গত সপ্তাহে তিন রাজ্যের আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা বন্ধ করে দিয়েছিলেন তিনি। চাহিদা মতো আসন দিতে কংগ্রেস রাজি না হওয়ায় এই সিদ্ধান্ত নেন মায়াবতী। তাঁর এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এদিনের মন্তব্য অত্যন্ত তাত্পর্য্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। মায়াবতীকে উদ্ধৃত করে জারি বিএসপি-র বিবৃতিতে কংগ্রেস ও বিজেপির তীব্র সমালোচনা করা হয়েছে। এতে  বলা হয়েছে, ‘দলিত, আদিবাসী, অনগ্রসর শ্রেণী, মুসলিম,অন্যান্য সংখ্যালঘু ও উচ্চবর্ণের দরিদ্রদের আত্মমর্যাদার সঙ্গে বিএসপি কখনও আপস করবে না। এই কারণেই মায়াবতী কোনও নির্বাচনী জোটে সামিল হওয়ার ক্ষেত্রে সম্মানজনক সংখ্যার আসন বরাদ্দের শর্তের কথা বলেছেন’। বিবৃতি অনুযায়ী মায়াবতী বলেছেন, ‘এর স্পষ্ট অর্থ হল, বিএসপি কোনও জোটের কাছে আসন ভিক্ষে করবে না। সম্মানজনক আসন না মিললে বিএসপি নিজের শক্তিতেই ভোটে লড়াই করবে’। বিএসপি-র প্রতিষ্ঠাতা কাঁসিরামের মৃত্যুবার্ষিকীতে মায়াবতী বলেছেন, কংগ্রেস বা বিজেপি কোনও দলই উচ্চবর্ণের গরিব ও বাকি সংখ্যাগরিষ্ঠের স্বার্থে কাজ করেনি। একইসঙ্গে মায়াবতী বলেছেন, বিজেপি সরকারকে ক্ষমতাচ্যূত করার লক্ষ্যে বিএসপি কাজ করবে। বিজেপি সরকারকে জাতপাতদুষ্ট, সাম্প্রদায়িক, দাম্ভিক, বিদ্বেষপরায়ণ ও সংকীর্ণ মানসিকতাসম্পন্ন বলে তোপ দেগেছেন বিএসপি নেত্রী। দলিত ও আদিবাসীদের ওপর অত্যাচার সংক্রান্ত আইনের পূর্ববর্তী কঠোর ধারা ফিরিয়ে আনার প্রতিবাদে উচ্চবর্ণভূক্ত গোষ্ঠীর বিক্ষোভ চলছে। এর পরিপ্রেক্ষিতে বিএসপি বলেছে, তাদের দল কোনও আইনের অপপ্রয়োগকে কখনও সমর্থন করেনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget