এক্সপ্লোর

Budget Session 2022: করোনা সতর্কতায় আলাদা সময়ে রাজ্যসভা ও লোকসভার অধিবেশন

Parliament Session: ৩১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। করোনা সতর্কতা মেনেই হবে এবারের অধিবেশন। দিনের প্রথমার্ধে বসতে পারে রাজ্যসভা এবং দ্বিতীয়ার্ধে বসতে পারে লোকসভার অধিবেশন।

নয়াদিল্লি: ৩১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। দেশজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ। সংসদেরও বেশ কয়েকজন কর্মী, আধিকারিক করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুও করোনা আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে বাজেট অধিবেশনের আগে করোনা সংক্রমণ ঠেকাতে তৎপরতা শুরু হয়েছে। সংসদে যাতে করোনাবিধি মেনে চলা হয়, সেই ব্যবস্থা করা হচ্ছে। 

Budget Session 2022: করোনা সতর্কতায় আলাদা সময়ে রাজ্যসভা ও লোকসভার অধিবেশন

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, সংসদের অধিবেশন চলাকালীন যাতে শারীরিক দূরত্ববিধি মেনে চলা সম্ভব হয়, তার জন্য রাজ্যসভা ও লোকসভার অধিবেশন আলাদা সময়ে হবে। দিনের প্রথমার্ধে রাজ্যসভার অধিবেশন হতে পারে। লোকসভার অধিবেশন হতে পারে দিনের দ্বিতীয়ার্ধে।

১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সেদিন সকাল ১১টায় শুরু হবে লোকসভার অধিবেশন। পরের দিন থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত বিকেল চারটে থেকে রাত ৯টা পর্যন্ত চলতে পারে অধিবেশন।

রাজ্যসভার অধিবেশনের সময়সীমা নিয়ে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে পিটিআই সূত্রে খবর, সকাল ১০টা থেকে বিকেল তিনটে পর্যন্ত চলতে পারে রাজ্যসভার অধিবেশন। রাজ্যসভার চেয়ারম্যান করোনা আক্রান্ত হওয়ার পর হায়দরাবাদে সেলফ আইসোলেশনে আছেন বলে অধিবেশনের সময়সীমার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

লোকসভা বুলেটিনে জানানো হয়েছে, করোনা আবহে শারীরিক দূরত্ববিধি মেনেই যাতে সদস্যরা অধিবেশন চলাকালীন বসতে পারেন, তার জন্য লোকসভা ও রাজ্যসভার চেম্বার ও গ্যালারি ব্যবহার করা হবে। সেখানে বসবেন লোকসভার সদস্যরা।

৩১ জানুয়ারি সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বক্তৃতার মাধ্যমে শুরু হবে বাজেট অধিবেশন। পরদিন বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। বাজেট অধিবেশনের প্রথম পর্ব চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর ফের বাজেট অধিবেশন শুরু হবে ১৪ মার্চ থেকে, চলবে ৮ এপ্রিল পর্যন্ত।

করোনা আবহে প্রথমবার সংসদের অধিবেশন হয়েছিল ২০২০ সালে। সেবার করোনাবিধি মেনেই হয়েছিল বাদল অধিবেশন। রাজ্যসভার অধিবেশন বসেছিল দিনের শুরুতে এবং বিকেলে হয়েছিল লোকসভার অধিবেশন। গত বছর বাজেট অধিবেশনের প্রথমার্ধেও একই পদ্ধতি অনুসরণ করা হয়েছিল। তবে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে যাওয়ায় গতবার বাজেট অধিবেশনের দ্বিতীয়ার্ধ, বাদল অধিবেশন এবং শীতকালীন অধিবেশনে একই সময়ে সংসদের দুই কক্ষের অধিবেশন হয়েছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget