এক্সপ্লোর

বুরারিতে ১১ জনের মৃত্যু আত্মহত্যা নয়, দুর্ঘটনা, বলছে অটপ্সি রিপোর্ট

নয়াদিল্লি: দিল্লির বুরারিতে এক সঙ্গে এক পরিবারের ১১ জনের মৃত্যু আত্মহত্যা নয়, দুর্ঘটনা ছিল। কোনও বিধি অনুসরণ করতে গিয়ে দুর্ঘটনাবশত প্রাণ হারান তাঁরা। বলছে মৃতদের সাইকোলজিক্যাল অটপ্সি রিপোর্ট। সাইকোলজিক্যাল অটপ্সি হল, কোনও ব্যক্তির ডাক্তারি রেকর্ড পরীক্ষা করে তাঁর মানসিক অবস্থা বিচার করা। তাঁর বন্ধুবান্ধব ও পরিবারের লোকজনের সঙ্গে কথা বলা, মৃত্যুর আগে তাঁর মানসিক অবস্থা পরীক্ষা করা। বুরারি কাণ্ডের মৃতদের এই পরীক্ষা করতে সিবিআইকে অনুরোধ করে দিল্লি পুলিশ। বুধবার সন্ধেয় রিপোর্টটি তাদের হাতে এসেছে। তাতে দেখা যাচ্ছে, মৃত ১১ জনের কারওরই আত্মহত্যার উদ্দেশ্য ছিল না। তাঁরা কোনও একটা বিধি অনুসরণ করতে গিয়েছিলেন, সে সময় দুর্ঘটনাবশত সকলের গলাতেই ফাঁস লেগে যায়। এই তদন্তের সময় সিবিআইয়ের সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি বাড়ির রেজিস্টারে প্রাপ্ত নোটগুলি যাচাই করেছে, বন্ধুবান্ধব, পরিচিতদের বিবৃতি রেকর্ড করেছে ও মৃত চুন্দাবত পরিবারের জীবিত সদস্যদের সঙ্গে কথা বলেছে। জানা গিয়েছে, ১১ বছর ধরে ওই পরিবারের সদস্যরা যে ডায়রিগুলি লেখেন, তাতে ঈশ্বরের সন্ধান নিয়ে নানা উপলব্ধি ও মন্তব্য রয়েছে। তদন্তে পুলিশ জানতে পেরেছে, বুরারি কাণ্ডে অন্যতম মৃত ললিত চুন্দাবত নাকি নিয়মিত কথা বলতেন তাঁর মৃত বাবার সঙ্গে। তারপর বাড়ির লোকদের নির্দেশ দিতেন, কী কী করতে হবে। ললিতই অন্যদের বলেন. হাত, পা বেঁধে, কাপড়ে মাথা ঢাকা দিয়ে গলায় দড়ি দিয়ে কোনও বিধি অনুসরণ করতে। তার ফলে ঘটে ওই দুর্ঘটনা। মৃত ১১ জনের মধ্যে ১১ জনকে পাওয়া যায় একটি ঘরের সিলিং থেকে ঝুলন্ত অবস্থায়, পাশের ঘরে মেঝের ওপর মেলে বাড়ির কর্ত্রী, ৭৭ বছরের নারায়ণ দেবীর লাশ। অন্যান্য মৃতরা ছিলেন নারায়ণ দেবীর মেয়ে প্রতিভা, প্রতিভার ২ ছেলে ভবনেশ ও ললিত, ভবনেশের স্ত্রী সবিতা, তাঁদের ৩ সন্তান মানেকা, নীতু ও ধীরেন্দ্র। এছাড়া ললিতের স্ত্রী টিনা ও তাঁদের ১৫ বছরের ছেলে দুষ্যন্ত এবং প্রতিভার মেয়ে প্রিয়ঙ্কা। এ বছরের শেষেই প্রিয়ঙ্কার বিয়ের কথা ছিল।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget