এক্সপ্লোর

‘সংবিধানের মৌলিক অধিকার ও ধর্মনিরপেক্ষতার পরিপন্থী সিএএ’, সুপ্রিম কোর্টে আবেদন দাখিল কেরলের

প্রসঙ্গত, প্রথম রাজ্য হিসেবে এই আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কেরল।

নয়াদিল্লি: সংশোধিত নাগরিকত্ব আইন সংবিধানের সাম্যের অধিকারের পরিপন্থী। এই যুক্তিতে সিএএ-র বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল পিনারাই বিজয়নের নেতৃত্বাধীন কেরল সরকার।  প্রসঙ্গত, প্রথম রাজ্য হিসেবে এই আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কেরল। ইতিমধ্যে, বহু রাজ্য সিএএ নিয়ে আপত্তি তুলেছে। কিন্তু, কেরল সরকার প্রথম নিজ বিধানসভায় এই আইনের বিরুদ্ধে প্রস্তাব পাশ করে। আর এদিন প্রথম রাজ্য হিসেবে সুপ্রিম কোর্টের দ্বারস্থও হল তারা। সংবাদসংস্থা সূত্রে খবর, আবেদনে কেরল জানিয়েছে, ভারতে ধর্মনিরপেক্ষতার মূল কাঠামো ও সংবিধানের ১৪, ২১ ও ২৫ অনুচ্ছেদের পরিপন্থী হল এই সিএএ। নাগরিকত্ব আইনের পাশাপাশি পাসপোর্ট আইন ও বিদেশি আইনের বিরুদ্ধেও শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে কেরলের এলডিএফ সরকার। আবেদনে কেরলের তরফে জানানো হয়েছে, সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদ সাম্যের অধিকারের কথা বলে। অন্যদিকে, ২১ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, আইন প্রতিষ্ঠিত নিয়ম ছাড়া কোনও ব্যক্তিকে তাঁর জীবন ও ব্যক্তি-স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না। অন্যদিকে, ২৫ অনুচ্ছেদে বলা হয়েছে, সব ব্যক্তির সমান বিবেক স্বাধীনতার অধিকার রয়েছে। চলতি মাসের গোড়ায় নাগরিকত্ব আইন প্রত্যাহারের দাবিতে প্রস্তাব পাশ করে কেরল বিধানসভা। সেখানে প্রস্তাব আনে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী ইউডিএফ। তাকে সমর্থন করে বাম-শাসিত এলডিএফ। এরপর, দেশের ১১টি অ-বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে বিতর্কিত আইনের বিরুদ্ধে একইরকম পদক্ষেপ গ্রহণের অনুরোধ করেন মুখ্যমন্ত্রী বিজয়ন।  সকলকে তিনি গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা রক্ষা করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। চিঠিতে বিজয়ন লেখেন, নিজেদের যাবতীয় বিভেদ ঘুচিয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষ ভারতীয় গণতন্ত্রের এই স্তম্ভকে রক্ষা করতে ঐক্যবদ্ধ ভাবে লড়াই চালিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget