এক্সপ্লোর

Central Government Employees DA: কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা বাড়ল ১১ শতাংশ

DA for Central Government employees increased. | কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর।

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা বাড়ল ১১ শতাংশ। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বছর এদেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর মহার্ঘভাতা দেওয়া বন্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার। তিনটি কিস্তিতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের যে মহার্ঘভাতা দেওয়ার কথা ছিল, সেটা স্থগিত রাখা হয়। তবে আজ সেই সিদ্ধান্ত বদল করার কথা জানাল কেন্দ্র। আজকের সিদ্ধান্ত অনুযায়ী, ১, জানুয়ারি ২০২০, ১ জুলাই ২০২০ এবং ১ জানুয়ারি ২০২১-এ যে তিনবার মহার্ঘভাতা দেওয়ার কথা ছিল, সেটা দেওয়া হবে।

কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে লাভবান হচ্ছেন প্রায় ৫২ লক্ষ কর্মী এবং ৬০ লক্ষ পেনশনভোগী। উৎসবের মরসুমের আগে তাঁদের হাতে বাড়তি অর্থ থাকবে। 

গত সপ্তাহে ক্যাবিনেট সচিবের নেতৃত্বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জয়েন্ট কাউন্সিল মেশিনারি মহার্ঘভাতার বিষয়ে ছাড়পত্র দেয়। এরপরেই আজ এই ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। ফলে ১৭ শতাংশ থেকে বেড়ে মহার্ঘভাতা হল ২৮ শতাংশ।

সূত্রের খবর, সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী মহার্ঘভাতা ও ডিয়ারনেস রিলিফ এ বছরের সেপ্টেম্বরের মধ্যেই দেওয়া হতে পারে। গত বছরের এপ্রিল থেকে মহার্ঘভাতা বন্ধ করে দিয়ে ৩৭,৫৩০.০৮ কোটি টাকা বাঁচাতে পেরেছে কেন্দ্র। লকডাউনের ফলে তৈরি হওয়া আর্থিক সঙ্কট সামাল দেওয়ার জন্য সেই টাকা কাজে লাগানো হয়েছে।

অন্য একটি সূত্র থেকে আবার জানা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রিসভা মহার্ঘভাতার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেও, সেপ্টেম্বর থেকেই তা দেওয়া হবে কি না, সেটা এখনও স্পষ্ট নয়। 

এর আগে জানা গিয়েছিল, বেশ কয়েকটি ক্ষেত্রে ছাড়পত্র পাওয়া দরকার বলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা পেতে কিছুটা দেরি হতে পারে। সেই কারণে তাঁরা এ বছরের ১ জুলাই থেকে এরিয়ার পেতে পারেন। তবে আজ এ বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক

ভিডিও

Abhishek Banerjee : বিনা অনুমতিতে USG মেশিন স্থানান্তরিত করায় লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget