এক্সপ্লোর

উমপুনে ক্ষয়ক্ষতি দেখতে রাজ্যে আসছে কেন্দ্রীয় দল, ফের মুখ্যমন্ত্রীকে ট্যুইট-খোঁচা রাজ্যপালের

রাজ্যে কেন্দ্রীয় দল আসা নিয়ে ফের মুখ্যমন্ত্রীকে ট্যুইট খোঁচা দিলেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে রাজ্যপাল জগদীপ ধনকড়ের ট্যুইট বার্তা...

কলকাতা:উমপুনে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখার জন্য একটি বিশেষজ্ঞ দলগঠন করল স্বরাষ্ট্রমন্ত্রক। রাজ্যে এসে উমপুন বিধ্বস্ত এলাকাগুলি খতিয়ে দেখবে স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিবের নেতৃত্বে ৭ সদস্যের দলটি। দলে থাকবেন, জলশক্তি, বিদ্যুৎ, সড়ক ও মৎস্য মন্ত্রকের আধিকারিকরা। ২ দিনের সফরে তাঁরা ঘুরে দেখবেন দুই ২৪ পরগনার ক্ষতিগ্রস্ত এলাকা। মে মাসের ২০ তারিখে বিধ্বংসী ঘূর্ণিঝড় উমপুন তছনছ করে দেয় বাংলা ও ওড়িশার বিস্তীর্ণ অঞ্চল। সবথেকে বেশি ক্ষতির শিকার হয় বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, হয়ত লক্ষ কোটি টাকার ক্ষতি হয়ে গেছে। ২২ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যে উমপুনের বিপর্যস্ত এলাকা পর্যবেক্ষণে আসেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি আকাশপথে এলাকা পর্যবেক্ষণ করার পর হাজার কোটি টাকার উমপুন প্যাকেজ ঘোষণা করেন। তাছাড়া রাজ্যকে সবরকমের সাহায্যের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। রাজ্যে কেন্দ্রীয় দল আসা নিয়ে ফের মুখ্যমন্ত্রীকে ট্যুইট খোঁচা দিলেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে রাজ্যপাল জগদীপ ধনকড়ের ট্যুইট বার্তা, কেন্দ্রীয় দলের সফরটিকে সম্পূর্ণরূপে সদ্ব্যবহার করা প্রয়োজন। রাজ্যের সর্বাঙ্গীন কল্যাণের স্বার্থে কেন্দ্রের সঙ্গে সমন্বয়সাধন করে কাজ করতে হবে। সেইসঙ্গেই উপাচার্য নিয়োগ নিয়ে চলতি বিতর্ক প্রসঙ্গে রাজ্যপালের ট্যুইট, রাজ্যের বর্তমান কঠিন পরিস্থিতির কথা মাথায় রেখে শিক্ষা সংক্রান্ত বিষয়গুলিকে মুখ্যমন্ত্রীর বিবেচনার ওপর তিনি ছেড়ে দিলেন। মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে তিনি প্রাজ্ঞজনোচিত প্রতিক্রিয়া আশা করেন। ঝড়ে রীতিমতো ক্ষতির শিকার সুন্দরবন অঞ্চল। সম্প্রতি মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, রাজ্য সরকার ১ মাসের মধ্যে সেখানে আবার ৫ কোটি ম্যানগ্রোভ গাছ বসাবে। ঝড়ে ম্যানগ্রোভ অরণ্য ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই অরণ্য আবার রাজ্য সরকার গড়ে তুলবে বলে আশ্বাস দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live
Arjun Singh: শহরের বিভিন্ন প্রান্তে সারারাত চলবে বাস, সিদ্ধান্ত পরিবহণ দফতরের | ABP Ananda Live
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ' , বললেন বেঙ্গল STF
KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget