এক্সপ্লোর

রোহিঙ্গা, বেআইনি অনুপ্রবেশকারীদের বিস্তারিত বায়ামেট্রিক তথ্য সংগ্রহ করতে সব রাজ্যকে নির্দেশ কেন্দ্রের

নয়াদিল্লি: দেশের সব রাজ্যকে তাদের এলাকার মধ্যে থাকা রোহিঙ্গা ও বেআইনি অনুপ্রবেশকারীদের বিস্তারিত বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করতে বলল কেন্দ্র। দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা চাঙ্গা করার প্রক্রিয়ারই অংশ এটা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের জনৈক অফিসার জানিয়েছেন, রাজ্যগুলিকে বলা হয়েছে নিজ নিজ পুলিশ বাহিনীকে নির্দেশ দিতে যাতে তারা রোহিঙ্গা ও অবৈধ ভাবে এ দেশে আসা লোকজনের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করে। রোহিঙ্গা ও অনুপ্রবেশকারীরা দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়ে বলে তাদের যাতে খুঁজে বের করা যায়, সেজন্যই বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করার এই নির্দেশ। প্রসঙ্গত, ভারতে প্রায় ১৪০০০ রোহিঙ্গা বসবাস করে যাদের নাম রাষ্ট্রপুঞ্জের উদ্বাস্তু কমিশনারের কাছে নথিভুক্ত রয়েছে। তবে তার বাইরে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা এ দেশে বেআইনি ভাবে বসবাস করছে বলে নানা মহলের দাবি। গত জুলাইয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ সংসদে দাঁড়িয়ে দাবি করেন, ভারতে চলে আসা রোহিঙ্গাদের একাংশ নানা বেআইনি কাজকর্ম করছে এবং রোহিঙ্গাদের ভারতে অনুপ্রবেশ রুখতে নিরাপত্তাবাহিনী মজুত করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের কর্তাটি স্পষ্ট করে দিয়েছেন, রোহিঙ্গাদের বায়োমেট্রিক নথি নেওয়া হবে মানে এই নয় যে, তাদের বৈধ পরিচয়পত্র দেওয়া হবে। আধার জাতীয় বৈধ নথি কেবলমাত্র তাদেরই দেওয়া যেতে পারে যারা বৈধ ভাবে এ দেশে এসেছেন, কমপক্ষে ৬ মাস ধরে বসবাস করেছেন। কিন্তু রোহিঙ্গারা বেআইনি অনুপ্রবেশকারী হওয়ার ফলে আধার পাওয়ার বৈধ মাপকাঠিতেই পড়েন না। সু্প্রিম কোর্টও গত বুধবার সরকারকে বেআইনি অনুপ্রবেশকারীদের আধার কার্ড দিতে নিষেধ করেছে। রোহিঙ্গাদের ‘বেআইনি অনুপ্রবেশকারী’ তকমা দিয়ে গত বৃহস্পতিবারও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ বলেছেন, রাজ্যগুলিকে ওদের গতিবিধি নজরে রাখতে, ওদের ঠিকুজিকোষ্ঠী সংগ্রহ করতে বলা হয়েছে যাতে ওদের মায়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়। এদিকে বিএসএফের বিদায়ী ডিরেক্টর জেনারেল কে কে শর্মা সীমান্ত রক্ষী বাহিনী বেআইনি অনুপ্রবেশকারী, সন্ত্রাসবাদী ও অপরাধীদের অনুপ্রবেশ রোধে পাকিস্তান ও বাংলাদেশের সীমান্তে ফাঁকফোকরগুলি বন্ধ করার জন্য ‘সম্পূর্ণ নিশ্ছিদ্র’ স্মার্ট প্রযুক্তি বসাচ্ছে বলে জানিয়ে দাবি করেছেন, বিএসএফ মায়ানমার থেকে পালানো বিপুল সংখ্যক রোহিঙ্গার ভারতে অনুপ্রবেশ ‘নিয়ন্ত্রণে রাখায়’ সফল হয়েছে। তিনি বলেন, আমরা সাফল্যের সঙ্গে ভারতে রোহিঙ্গা অনুপ্রবেশ রোধ করেছি। আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমরা রোহিঙ্গাদের ভারতে ঢুকতে দিইনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget