এক্সপ্লোর

আগামী ২০ আগস্ট চাঁদের কক্ষপথে পৌঁছে যাবে চন্দ্রযান-২: ইসরো

আর মাত্র কয়েকদিন পরেই চাঁদের কক্ষপথে পৌঁছে যাবে ভারতের চন্দ্রযান-২। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র চেয়ারম্যান কে সিভান বলেছেন, আগামী ২০ আগস্ট চাঁদের কক্ষপথে চন্দ্রযান-২ পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে । আগামী ৭ সেপ্টেম্বর তা চাঁদের বুকে অবতরণ করবে। সিভান বলেছেন, আর দুদিন পরেই পৃথিবীর কক্ষপথ ছেড়ে যাবে চন্দ্রযান-২।

আমদাবাদ: আর মাত্র কয়েকদিন পরেই চাঁদের কক্ষপথে পৌঁছে যাবে ভারতের চন্দ্রযান-২। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র চেয়ারম্যান কে শিবান বলেছেন, আগামী ২০ আগস্ট চাঁদের কক্ষপথে চন্দ্রযান-২ পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে । আগামী ৭ সেপ্টেম্বর তা চাঁদের বুকে অবতরণ করবে। শিবান বলেছেন, আর দুদিন পরেই পৃথিবীর কক্ষপথ ছেড়ে যাবে চন্দ্রযান-২। ভারতের মহাকাশ গবেষণার জনক হিসেবে পরিচিত বিক্রম সারাভাইয়ের জন্ম শতবর্ষে আয়োজিত অনুষ্ঠান উপলক্ষ্যে আমদাবাদে এসেছিলেন শিবান। গত ২২ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধওয়ন স্পেস রিসার্চ সেন্টার থেকে চাঁদের উদ্দেশে পাড়ি দেয় চন্দ্রযান-২। জিয়ো সিনক্রোনাইজড লঞ্চ ভেহিক্যাল থেকে বাহুবলী রকেটের পিঠে চড়ে চন্দ্রযান-২ উড়ে যায় চাঁদের উদ্দেশে। এর  তিনটি অংশ— অরবিটর স্যাটেলাইট, বিক্রম ল্যান্ডার এবং প্রজ্ঞান রোভার নিয়ে। তিনটি অংশ মিলিয়ে ওজন ৩৮৫০ কেজি। শিবান জানিয়েছেন, গত ২২ জুলাই চন্দ্রযান-২-এর উত্ক্ষেপণের পর এখনও পর্যন্ত পাঁচবার কক্ষপথের পরিধি বৃদ্ধি (বিজ্ঞানীদের ভাষায় ম্যানুভার) ঘটানো হয়েছে। চন্দ্রযান-২ এখন পৃথিবীর কক্ষপথে আবর্তিত হচ্ছে। আগামী বুধবার সকালে পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ ও জটিল ম্যানুভার হবে। সিভান বলেছেন, এই ম্যানুভার হবে ১৪ আগস্ট ভোর সাড়ে তিনটেয়। একে বলা হয় ট্রান্স-লুনার ইঞ্জেকশন। এই ম্যানুভারের মাধ্যমে পৃথিবীর কক্ষপথ ছেড়ে চন্দ্রযান পাড়ি দেবে চাঁদের পথে। এরপর চাঁদের কক্ষপথে পাঠানো হবে চন্দ্রযান-২ কে। এর মাধ্যমে ২০ আগস্ট চাঁদের কক্ষপথে ঢুকে পড়বে চন্দ্রযান-২। শিবান জানিয়েছেন, এরপর চাঁদের চারপাশে বেশ কয়েকটি ম্যানুভার হবে এবং আগামী ৭ সেপ্টেম্বর চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করবে চন্দ্রযান-২। শিবান বলেছেন, ওই মহাকাশ যান খুব ভালো ভাবে এগোচ্ছে এবং এর সমস্ত ব্যবস্থা যথাযথভাবে কাজ করছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget