এক্সপ্লোর

রামলীলা ময়দানের নাম বদলে বাজপেয়ীর নামে? বিজেপি প্রধানমন্ত্রীর নামটাই বদলে ফেলুক! কটাক্ষ কেজরীবালের

নয়াদিল্লি: দিল্লির রামলীলা ময়দানের নাম বদলে প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নামে রাখার উদ্যোগে তীব্র আপত্তি ক্ষমতাসীন আমআদমি পার্টি (আপ) সরকারের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের। সংবাদ মাধ্যমে প্রকাশ, বিজেপি শাসিত উত্তর দিল্লি পুরসভা রামলীলা ময়দানের নাম পাল্টে বাজপেয়ীর নামে করার প্রস্তাব দিয়েছেন। এই নয়া নামকরণের উদ্যোগে সায় দিয়েছেন কয়েকজন বিজেপি কাউন্সিলরও। দিল্লি বিজেপির নেতা আশিস সুদ এবিপি আনন্দকে জানিয়েছেন, ৩০ আগস্ট উত্তর দিল্লি পুরসভার বৈঠকে প্রস্তাবের ওপর আলোচনা হতে পারে। এনডিএমসি-র মেয়র রবিন্দর গুপ্তাও আশা প্রকাশ করেছেন যে, রামলীলা ময়দানের নাম বদলের প্রক্রিয়ায় কোনও বাধা আসবে না এবং সদ্যপ্রয়াত বাজপেয়ীর আগামী জন্মবার্ষিকীর আগেই নামবদল পর্ব সম্পন্ন হয়ে যাবে। মুখ্যমন্ত্রী কেজরীবাল রামলীলা ময়দানের নাম বাজপেয়ীর নামে করার চেষ্টার জন্য বিজেপিকে একহাত নিয়ে বলেছেন, রামলীলার নাম অটলবিহারী বাজপেয়ীর নামে করে বিজেপি ভোট পাবে না। বরং ওরা প্রধানমন্ত্রীর নামটাই বদলে ফেলুক, কেননা ওনার নামে লোকে আর ভোট দিচ্ছে না। পাশাপাশি আপ নেত্রী অলকা লাম্বার বিজেপিকে প্রশ্ন, অটলবিহারী বাজপেয়ী রামের চেয়েও বড় নাকি! তিনি ট্যুইট করেছেন, ভগবান রাম না অটলজি, কার নামে আপত্তি করবে, ভক্তরা বুঝতে পারছে না। যদিও বিজেপির দিল্লি শাখার প্রধান মনোজ তেওয়ারি রামলীলা ময়দানের নাম বদলের ভাবনার খবর উড়িয়ে দিয়েছেন। নাম বদলাচ্ছে না বলে জানিয়ে দিয়েছেন তিনি। ভিডিও বার্তায় তিনি বলেছেন, কিছু লোক বলে বেড়াচ্ছে, রামলীলা ময়দানের নাম বদলে যাবে। এটা কিছু রাজনীতিকের ভুলভাল মানসিকতা ছাড়া কিছুই নয়। ভগবান রাম সবারই শ্রদ্ধেয়। প্রসঙ্গত, সুবক্তা বলে পরিচিত বাজপেয়ী তাঁর সুদীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে রামলীলা ময়দানে বেশ কয়েকবার ভাষণ দিয়েছেন। কাতারে কাতারে মানুষ সেখানে ছুটতেন তাঁর ভাষণ শুনতে।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget