এক্সপ্লোর

ছত্তীসগঢ়ে বিজেপি-কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই, ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়

নয়াদিল্লি: ২০০০ সালে মধ্যপ্রদেশ ভেঙে ছত্তীসগঢ় তৈরির পর প্রথমবার ক্ষমতায় এসেছিল কংগ্রেস। তারপর থেকে টানা ১৫ বছর ধরে এই রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি। এই রাজ্যে ফের কি পদ্ম ফোটাতে পারবেন মুখ্যমন্ত্রী রমন সিংহ? না, প্রতিষ্ঠান বিরোধিতাকে কাজে লাগে ক্ষমতায় আসবে কংগ্রেস? গোটা দেশ তাকিয়েছিল সেইদিকে। টাইমস নাউ ও সিএনএক্সের বুথ ফেরত সমীক্ষা বলছে, ৯০ আসনের ছত্তীসগঢ়ে বিজেপি পেতে পারে ৪৬টি আসন। মাত্র ১১টি আসন পিছিয়ে থেকে কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ৩৫টি আসন। বিএসপি ৭টি এবং অন্যান্যরা ২টি আসন পেতে পারে ছত্তীসগঢ়ে। অর্থাৎ এই সমীক্ষা অনুযায়ী, ছত্তীসগঢ়ে ক্ষমতা ধরে রাখতে চলেছে বিজেপি। অপরদিকে, ইন্ডিয়া টুডে এবং অ্যাক্সিসের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, ছত্তীসগঢ়ের ৯০টি আসনের মধ্যে কংগ্রেসের ঝুলিতে আসতে পারে ৫৫ থেকে ৬৫টি আসন। বিজেপির আসন সংখ্যা দাঁড়াতে পারে ২১ থেকে ৩১টি। অন্যান্য দলগুলির ঝুলিতে যেতে পারে ৪ থেকে ৮টি আসন। অর্থাৎ এই সমীক্ষা অনুযায়ী, ছত্তীসগঢ়ে এবার বিজেপিকে হারিয়ে ক্ষমতা দখল করতে চলেছে কংগ্রেস। রিপাবলিক টিভি ও সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, ছত্তীসগঢ়ে বিজেপি পেতে পারে ৪৬টি আসন। হাড্ডাহাড্ডি লড়াই করে কংগ্রেসের দখলে যেতে পারে ৩৯টি আসন। অন্যান্য দলগুলির ঝুলিতে যেতে পারে ৫টি আসন। অর্থাৎ এই সমীক্ষা অনুযায়ী, ছত্তীসগঢ়ে লাগাতার চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। আবার রিপাবলিক টিভি ও জন কি বাত-এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, ছত্তীসগঢ়ে বিজেপির ঝুলিতে যেতে পারে ৪৪টি আসন। সামান্য পিছনে থেকে কংগ্রেস পেতে পারে ৪০টি আসন। অন্যান্য দলগুলির ঝুলিতে যেতে পারে ৬টি আসন। অর্থাৎ এই সমীক্ষা অনুযায়ী, কংগ্রেসের কড়া টক্কর সত্ত্বেও ছত্তীসগঢ়ে ক্ষমতা ধরে রাখতে পারে বিজেপি। ৫ রাজ্যের নির্বাচনে একমাত্র দু’দফায় ভোট হয়েছিল এই ছত্তীসগঢ়েই। এই ভোটে কে ক্ষমতায় আসবে, তা জানা যাবে ১১ ডিসেম্বর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget