এক্সপ্লোর

মুসলিম প্রধান বলেই জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার! চিদম্বরমের মন্তব্য ‘খুবই দায়িত্বজ্ঞানহীন’, ‘উসকানিমূলক’, তোপ বিজেপির

কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া সংবিধানের ৩৭০ ধারা রদ করায় চেন্নাইয়ে এক অনুষ্ঠানে সরব হন ইউপিএ জমানার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীর মুসলিম প্রধান হওয়ার জন্যই কেন্দ্রের সরকার তার বিশেষ মর্যাদা প্রত্যাহার করল, সেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ হলে তা করত না বলে মন্তব্য করে বিজেপির নিশানায় পি চিদম্বরম। বিজেপি নেতারা তাঁর তীব্র নিন্দা করে বলেছেন, এমন মন্তব্য দুর্ভাগ্যজনক, অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন, উসকানিমূলক। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া সংবিধানের ৩৭০ ধারা রদ করায় চেন্নাইয়ে এক অনুষ্ঠানে সরব হন ইউপিএ জমানার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, জম্মু ও কাশ্মীর হিন্দুপ্রধান রাজ্য হলে বিজেপি তার বিশেষ মর্যাদা ‘কেড়ে নিত না’, মুসলিমরা সেখানে সংখ্যাগরিষ্ঠ বলেই করল। বিজেপি ‘পেশীশক্তির জোরে’ ৩৭০ ধারা বিদায় করেছে বলেও মন্তব্য করেন তিনি। জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি অস্থির বলে দাবি করে চিদম্বরমের সংযোজন, আন্তর্জাতিক মিডিয়া সেই অশান্তি কভার করলেও দেশীয় সংবাদমাধ্যমে তা ধরা পড়ছে না। তিনি বলেন, ওরা (বিজেপি) বলছে, কাশ্মীর স্বাভাবিক। সত্যিই তাই? আজ কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ চিদম্বরমের বিরুদ্ধে চরম দায়িত্বজ্ঞানহীন, উসকানিমূসক মন্তব্যের অভিযোগ করেন, কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা মুখতার আব্বাস নকভি, শিবরাজ সিংহ চৌহান বলেন, কংগ্রেস ৩৭০ ধারা বাতিলে সাম্প্রদায়িক রং চড়াচ্ছে! ৩৭০ ধারা বাতিলের পদক্ষেপের সমর্থনে সওয়াল করে নকভির দাবি, কংগ্রেসের কয়েক দশকের আগের ভুল সংশোধন করল কেন্দ্রের সরকার। আরও বলেন, জাতীয় স্বার্থে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করেছেন তিনি। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ বলেন, কংগ্রেসের সংকীর্ণ মানসিকতার পরিচয় এটা। সেজন্যই ওরা ইস্যুটাকে হিন্দু-মুসলিম দৃষ্টিকোণ থেকে দেখছে। রবিশঙ্করও বলেন, জম্মু ও কাশ্মীরের মানুষ, তাদের উন্নয়নের স্বার্থেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রেসকে তোপ দেগে তিনি বলেন, গত কয়েক দশকের হিংসায় উপত্যকায় নিহত ৪২০০০ এর বেশি মানুষের অধিকাংশই যে মুসলিম, এটা কি ঠিক নয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget