এক্সপ্লোর

লাদাখে সংঘাতের দিনই তিব্বতে ভারত সীমান্তে পর্বাতোরহণ, মার্শাল আর্ট জানা জওয়ান মোতায়ন চিনের

২০০৮ বেজিং অলিম্পিকের সময় মাউন্ট এভারেস্টে মশাল দৌড়ে যে দলটি গিয়েছিল, সেই দলের সদস্যরাও এই বিভাগে রয়েছেন। এছাড়া মিক্সড মার্শাল আর্টস ক্লাবের সদস্যদেরও লাসায় আনা হয়।

নয়াদিল্লি: পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিন সীমান্তে দু’দেশের সেনাবাহিনীর সংঘাতের ঠিক আগে পর্বতারোহণ ও মার্শাল আর্ট জানা জওয়ানদের মোতায়েন করা হয়। এমনই জানাল চিনের সেনাবাহিনীর সংবাদমাধ্যম। এই সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, ১৫ জুনই তিব্বতের রাজধানী লাসায় মোতায়েন করা হয় সেনাবাহিনীর পাঁচটি নতুন বিভাগের সদস্যদের। ২০০৮ বেজিং অলিম্পিকের সময় মাউন্ট এভারেস্টে মশাল দৌড়ে যে দলটি গিয়েছিল, সেই দলের সদস্যরাও এই বিভাগে রয়েছেন। এছাড়া মিক্সড মার্শাল আর্টস ক্লাবের সদস্যদেরও লাসায় আনা হয়। চিনের সরকারি সংবাদমাধ্যম সিসিটিভি-তে সম্প্রচারিত ছবিতে দেখা গিয়েছে, লাসায় লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন কয়েকশো জওয়ান। তিব্বতের কম্যান্ডার ওয়াং হাইজিয়াং জানিয়েছেন, এনবো ফাইট ক্লাব থেকে যাঁদের নেওয়া হয়েছে, তাঁরা জওয়ানদের সাংগঠনিক দক্ষতা এবং সংহতি বাড়াতে সাহায্য করবেন। এছাড়া তাঁরা যে কোনও পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে পারবেন এবং অন্যদের সাহায্য করতে পারবেন। পূর্ব লাদাখে ভারতীয় সেনার সঙ্গে সংঘাতের পরিপ্রেক্ষিতেই পর্বতারোহী ও মার্শাল আর্টস বিশেষজ্ঞদের মোতায়েন করা হয়েছে কি না, সে বিষয়ে অবশ্য কোনও মন্তব্য করেননি কম্যান্ডার। গালওয়ান উপত্যকায় সেনা সংঘাতে ভারতের ২০ জন জওয়ান প্রাণ হারান। চিনের কতজন হতাহত, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। চিনের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরেই তিব্বতে ভারত সীমান্তবর্তী অঞ্চলে জওয়ানদের পাহাড়ে লড়াই করার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রশিক্ষণের মধ্যে রয়েছে অধিক উচ্চতায় যুদ্ধবিমান ধ্বংস করার বিষয়টিও। পাল্টা ভারতের পক্ষ থেকেও জানানো হয়েছে, চিনের মোকাবিলায় সীমান্তে জওয়ানের সংখ্যা বাড়ানো হচ্ছে। গালওয়ান সীমান্তে সংঘাতের জন্য দু’পক্ষই একে অপরকে দোষারোপ করছে। ভারতের দাবি, চিন বেআইনিভাবে যে ভূখণ্ড দখল করে রেখেছে, সেখান থেকে তাদের সরিয়ে দিতে গিয়েছিলেন জওয়ানরা। তখনই হামলা চালায় চিন। দু’দেশের চুক্তি অনুযায়ী, সীমান্তে গুলি চালানো হয়নি। তবে অন্য অস্ত্র নিয়ে হামলা চালায় চিন। পাল্টা জবাব দেয় ভারত। পাল্টা চিন আবার ভারতীয় সেনা জওয়ানদের বিরুদ্ধে দু’বার প্রকৃত নিয়ন্ত্রণরেখা টপকে যাওয়ার অভিযোগ এনেছে। সবমিলিয়ে ১৫ জুনের ঘটনা ঘিরে পরিস্থিতি উত্তপ্ত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget