জুন মাস পর্যন্ত রাজ্যে বিনামূল্যে রেশন, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর, কটাক্ষ বিরোধীদের
"বাংলায় ১০ কোটি মানুষ থাকেন, ৬ কোটি মানুষ পান, ৪ কোটি পান না"

কলকাতা: ‘আগামী বছর জুন পর্যন্ত রাজ্যে বিনামূল্যে রেশন। নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর। ১৩০ কোটি মানুষকেই যেন বিনামূল্যে রেশন দেওয়া হয়, দাবি মুখ্যমন্ত্রীর।
মঙ্গলবার, নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ওরা (কেন্দ্র) নভেম্বর পর্যন্ত রেশন দিচ্ছে। আমি আগামী জুন মাস পর্যন্ত বাড়িয়ে দিলাম যাতে মানুষ খেতে পারে।
কেন্দ্রকে আক্রমণ করে মমতা বলেন, ওরা আজ দেয় তো কাল দেয়না। যা দেয় অর্ধেক দেয়। বাংলায় ১০ কোটি মানুষ থাকেন। ৬ কোটি মানুষ পান, ৪ কোটি পান না। এই বিভেদ কেন? আমি চাই, কেন্দ্র যাতে দেশের ১৩০ কোটি মানুষের জন্যই রেশনের বন্দোবস্ত করে।
এপ্রসঙ্গে অবশ্য রাজ্যের শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, আগামী বছর জুন পর্যন্ত এই সরকার থাকছে না। তাহলে এই ঘোষণার অর্থ কী? তাঁর মতে, এই প্রতিযোগিতার কারণ হল রাজ্য দেখাতে চাইছে, দেখ আমরাও পারি।
Before You Go
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
সেরা শিরোনাম





















