এক্সপ্লোর

PAC Meeting: পিএসি-র বৈঠকে কোভিড অতিমারী নিয়ে আলোচনায় বাধা চেয়ারপার্সন অধীরকে

অধীর সরকারের ভ্যাকসিন সংগ্রহ ও বিতরণ নিয়ে কমিটি তদন্ত করুক, এমনটাই চেয়েছিলেন। কমিটির নিয়ম অনুযায়ী, সমস্ত সদস্যদের মধ্যে সহমত না হওয়া পর্যন্ত কোনও বিষয়ে আলোচনা করা যায় না।  কমিটির বৈঠকে অধীর তাঁর বিবৃতির দ্বিতীয় অনুচ্ছেদ পড়ার আগেই বিজেপি ও জেডিইউ সদস্যরা বাধা দেন। 


নয়াদিল্লি: করোনাভাইরাস অতিমারীর দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত সারা দেশ। অতিমারী মোকাবিলায় বিভিন্ন বিধিনিষেধের পাশাপাশি টিকাকরণ অভিযানও চলছে। যদিও টিকার অপ্রতুলতা রয়েছে। এই পরিস্থিতিতে সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে কেন্দ্রের টিকাকরণ নীতির সমালোচনা করতে গিয়ে বাধাপ্রাপ্ত হলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। সরকারের করোনা টিকাকরণ নীতির সমালোচনা করে কোনও রাজনৈতিক মন্তব্য করতে কমিটির চেয়ারপার্সন অধীর চৌধুরীকে বাধা দেন বিজেপি ও জেডিইউ সদস্যরা। ২০২১-২২ এ কমিটি কোন বিষয়গুলি নিয়ে কাজ করবে, তা স্থির করতে বৈঠক ডাকা হয়েছিল। উপসংহারে বক্তব্য রাখতে গিয়ে অধীর করোনা মোকাবিলায় সরকারের ব্যর্থতা ও টিকাকরণ নীতির সমালোচনা করে একটি মন্তব্য করতে ওঠেন বলে জানা গিয়েছে। অধীর সরকারের ভ্যাকসিন সংগ্রহ ও বিতরণ নিয়ে কমিটি তদন্ত করুক, এমনটাই চেয়েছিলেন। কমিটির নিয়ম অনুযায়ী, সমস্ত সদস্যদের মধ্যে সহমত না হওয়া পর্যন্ত কোনও বিষয়ে আলোচনা করা যায় না।  কমিটির বৈঠকে অধীর তাঁর বিবৃতির দ্বিতীয় অনুচ্ছেদ পড়ার আগেই বিজেপি ও জেডিইউ সদস্যরা বাধা দেন। 
অধীর ছাড়াও বৈঠকে ছিলেন বিজেপির ভূপেন্দ্র যাদব, সত্যপাল সিংহ, রাজীব চন্দ্রশেখর, জেডিইউ-র রাজীব রঞ্জন সিংহ, ডিএমকে নেতা টিআর বালু, এআইএডিএমকে-র থাম্বিদুরাই, শিবসেনার রাহুল শেওয়ালে, বিজেডির ভর্তুহরি মহাতাব ও কংগ্রেসের শক্তি সিংহ গোহিল। 
সূত্রের খবর, বিজেপি ও জেডিইউ সদস্যরা অধীরের মন্তব্যের সমালোচনা করেন। তাঁরা বলেন পিএসি কোনও রাজনৈতিক মন্তব্যের মঞ্চ নয়। তাঁরা অধীরকে মনে করিয়ে দেন, এই বৈঠক টেলিভিশনে সম্প্রচারিত হচ্ছে না। তাই এখানে কোনও রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টায় কোনও লাভ নেই। 
পাল্টা অধীর বলেন,  এখন প্রকাশ্যে যে বিষয়গুলি রয়েছে, সেই বাস্তবই তিনি তুলে ধরছেন।
কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের পদস্থ আধিকারিকদের সামনেই বাদানুবাদ চলে। বৈঠকে যোগদানকারী এক সদস্য জানান, বৈঠকে যা হয়েছে, তা প্রত্যাশিত ছিল না, এটা এড়ানো যেত।
এর আগে বৈঠকে বালু বলেন যে, অতিমারী মোকাবিলা ও টিকার জন্য যেহেতু সরকারি অর্থ খরচ হচ্ছে, সেহেতু এই বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। তখন কোনও সদস্য আপত্তি জানাননি। সহমত না হওয়ায় ভ্যাকসিনের উৎপাদন ও বন্টনের প্রসঙ্গটি এ বছর পিএসি-র আলোচ্যসূচী হিসেবে গ্রহণ করা হয়নি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget