এক্সপ্লোর

কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক হলে সেখানে ইইউ প্রতিনিধিরা কেন?, ‘সামনা’য় প্রশ্ন তুলল শিবসেনা

‘কাশ্মীরের পরিস্থিতি যদি স্বাভাবিকই হয়, তাহলে সেখানে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের আসার কারণ কী?’ ‘সামনা’ পত্রিকায় প্রশ্ন তুলেছে তারা। বলা হয়েছে, ‘কাশ্মীর ইস্যুতে রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ নিয়েই যেখানে কেন্দ্রের আপত্তি, তাহলে ইউরোপীয় ইউনিয়নের কাশ্মীর পরিদর্শনে আসাকে কীভাবে মেনে নেওয়া হচ্ছে? ’

নয়াদিল্লি: ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের কাশ্মীর পরিদর্শন ঘিরে ক্রমেই জোরদার হচ্ছে রাজনৈতিক তরজা। মঙ্গলবারই কেন্দ্রীয় সরকারকে এই নিয়ে চাঁচাছোলা আক্রমণ করেন রাহুল গাঁধী। এমনকী কেন্দ্রের এই সিদ্ধান্তকে ‘সংসদের অপমান’ বলে ব্যাখ্যা করেন বিজেপির ঘরের লোক সুব্রমন্যম স্বামীও। এবার এই নিয়ে সুর চড়াল শিবসেনাও। ‘কাশ্মীরের পরিস্থিতি যদি স্বাভাবিকই হয়, তাহলে সেখানে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের আসার কারণ কী?’ ‘সামনা’ পত্রিকায় প্রশ্ন তুলেছে তারা। বলা হয়েছে, ‘কাশ্মীর ইস্যুতে রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ নিয়েই যেখানে কেন্দ্রের আপত্তি, তাহলে ইউরোপীয় ইউনিয়নের কাশ্মীর পরিদর্শনে আসাকে কীভাবে মেনে নেওয়া হচ্ছে?  ’ মঙ্গলবার কংগ্রেস নেতা গুলাম নবি আজাদও এই নিয়ে প্রশ্ন তুলে বলেন, ইউরোপীয় ইউনিয়নের সাংসদ-প্রতিনিধিদের কাশ্মীর আসা নিয়ে আমার আপত্তি নেই। কিন্তু দেশের বিরোধী দলের প্রতিনিধিদের কেন উপত্যকায় যেতে দেওয়া হবে না? গুলাম নবি বলেন, ‘শেষমেশ সুপ্রিম কোর্টের অর্ডার নিয়ে আমাকে কাশ্মীর যেতে হয়। তাও নির্দিষ্ট কিছু জায়গায় যেতে দেওয়া হয়। সেই সব জায়গাতেই পুলিশ ৯০ শতাংশ মানুষকে বাড়ি চলে যেতে বলছে। ওখানে প্রতিটি জায়গায় ক্যামেরা আছে। সেখানে দেখা যাবে, প্রতিটি জায়গায় পুলিশ লোকজনকে তাঁদের ঠিকানা জিগ্যেস করছে। ভয় দেখানো হচ্ছে, তাঁরা যেন সরকার বিরোধী কথা না বলেন।’ ইউরোপীয় ইউনিয়নের সাংসদ-প্রতিনিধিদের কাশ্মীর পরিদর্শণকে ‘কনডাক্টেড ট্যুর’ বলে দাবি করেছেন এই প্রবীণ কংগ্রেস নেতা। তাছাড়াও উপত্যকায় দীর্ঘদিন মোবাইল ফোন ও ইন্টারনেট কানেকশন বন্ধ রাখার সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি। ৩৭০ ধারা বিলোপের পর উপত্যকায় প্রায় ৫০-৬০ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন গুলাম নবি। মঙ্গলবার কাশ্মীরে পৌঁছান ইউরোপীয় ইউনিয়নের সাংসদ-প্রতিনিধিরা।ই উরোপীয় ইউনিয়নের ২৩ জন সাংসদ বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget