এক্সপ্লোর

Corona Virus Update: আগামী মাসের মধ্যেই নিয়ন্ত্রণে আসবে করোনা, মত বিশেষজ্ঞদের

COVID-19: তবে মার্চের মধ্যে করোনা সংক্রমণ কমে যাওয়ার কথা বললেও, দ্বিতীয় ধাক্কার বিষয়ে বিশেষজ্ঞরা সতর্কও করে দিচ্ছেন।

নয়াদিল্লি: আগামী মাসের মধ্যেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা কমে ১০ হাজারের মধ্যে চলে আসবে। বিশেষজ্ঞরা এমনই আশা করছেন। বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের গড়া ন্যাশনাল সুপারমডেল কমিটির সদস্যরা যে রিপোর্ট জমা দিয়েছেন, তাতে বলা হয়েছে, মার্চের শেষদিকে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা অনেক কমে যাবে।

এই বিশেষজ্ঞ কমিটিতে আছেন চেন্নাই ম্যাথামেটিক্যাল ইনস্টিটিউটের রাজীবা এল কারান্ডিকার, সিএসআইআর-এর সদর দফতরের ড. শেখর সি মান্ডে এবং আইআইটি হায়দরাবাদের অধ্যাপক এম বিদ্যাসাগর। তাঁরা যে প্রতিবেদন জমা দিয়েছেন, তাতে লেখা হয়েছে, ‘সেরোলজিক্যাল সার্ভে এবং অনুমান বলছে, ভারতের বেশিরভাগ মানুষের শরীরেই করোনার বিরুদ্ধে লড়াই করার মতো ক্ষমতা তৈরি হয়ে গিয়েছে। এই রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে বলেই মার্চের মধ্যে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা কমে যাবে বলে আশা করা হচ্ছে।’

বিশেষজ্ঞরা আরও বলছেন, ‘ভ্যাকসিনের মাধ্যমেই করোনা প্রতিরোধের জন্য দীর্ঘমেয়াদী সুরক্ষা দেওয়া সম্ভব হচ্ছে। স্বাভাবিকভাবে সংক্রমণের বদলে ভ্যাকসিনের মাধ্যমেই রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি শক্তিশালী হচ্ছে। ফলে করোনা সংক্রমণে মোকাবিলায় সবচেয়ে বড় হাতিয়ার হল ভ্যাকসিন। কেউ করোনা আক্রান্ত হলে তাঁর শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু কয়েকজন গবেষক বলছেন, ভ্যাকসিন দেওয়া হলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা যতটা গড়ে ওঠে, তার চেয়ে অ্যান্টিবডির মাধ্যমে করোনা মোকাবিলার ক্ষমতা অনেকটাই কম।’

তবে মার্চের মধ্যে করোনা সংক্রমণ কমে যাওয়ার কথা বললেও, দ্বিতীয় ধাক্কার বিষয়ে বিশেষজ্ঞরা সতর্কও করে দিচ্ছেন। তাঁরা বলছেন, ‘এখনও পর্যন্ত যে তথ্য পাওয়া গিয়েছে তার ভিত্তিতে বলা যায়, ২০২০ সালের সেপ্টেম্বরে ভারতে সংক্রমণের হার সবচেয়ে বেশি ছিল। ১১ সেপ্টেম্বর করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৯৭,৬৫৫। তারপর থেকে ধীরে ধীরে সংক্রমণের হার কমেছে। এ মাসের প্রথম সপ্তাহে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১১,৯২৪। তার মধ্যে অর্ধেকই ছিল কেরলে। এই পরিসংখ্যান থেকে বলা যায়, করোনার বিরুদ্ধে আমাদের প্রথম ধাপের লড়াই শেষ হয়েছে। ইতালি, ইউ কে, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলিতে যেভাবে ফের সংক্রমণ বাড়ছে, সেটা যাতে ভারতে না হয়, এটা নিশ্চিত করতে হবে।’

ভ্যাকসিনের কার্যকারিতার বিষয়ে বিশেষজ্ঞদের মত হল, ‘ভ্যাকসিন যদি মানুষের শরীরে ৪০ শতাংশ কাজ করে, তাহলেও করোনার বিরুদ্ধে কিছুটা প্রতিরোধ গড়ে তুলতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে ভ্যাকসিন ৮০ শতাংশ কাজ করলেও, করোনার বিরুদ্ধে তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারে না। ফলে ভ্যাকসিনের বিষয়ে নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপরেই ভরসা রাখতে হবে।’

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget