এক্সপ্লোর

Mizoram Lockdown Extension: মিজোরামে আরও সাতদিন বাড়ল লকডাউনের মেয়াদ

নির্দেশিকায় বলা হয়েছে, কড়া ব্যবস্থা গ্রহণের পরও করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এ জন্য সম্পূর্ণ লকডাউন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী গ্রাফে রাশ টানতেই এই সিদ্ধান্ত। 

আইজল: মিজোরামে  করোনাভাইরাসের সংক্রনণ মোকাবিলায় গত  ১০ মে থেকে আইজল ও রাজ্যের অন্যান্য জেলার সদরগুলিতে সম্পূর্ণ লকডাউন জারি হয়েছিল। এই লকডাউনের মেয়াদ আরও সাতদিন বাড়ানো হল। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে লাগাম টানতেই এই সিদ্ধান্ত। শুক্রবার জারি সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, চলতি লকডাউন,যা ১৭ মে ভোর চারটেয় তুলে নেওয়ার কথা ছিল, তার মেয়াদ আগামী ২৪ মে ভোর চারটে পর্যন্ত বাড়ানো হল। 
নির্দেশিকায় বলা হয়েছে, কড়া ব্যবস্থা গ্রহণের পরও করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এ জন্য সম্পূর্ণ লকডাউন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী গ্রাফে রাশ টানতেই এই সিদ্ধান্ত। 
উল্লেখ্য, সারা দেশের মতো করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপট অব্যাহত উত্তর-পূর্বের এই রাজ্যে। শুক্রবারের পরিসংখ্যাণ অনুযায়ী, রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২০১। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ৮,৩৭৭। শুক্রবার রাজ্যে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ৯০ জন। রাজ্যে সক্রিয় আক্রান্তর সংখ্যা ২,০৬০। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৬,২৯৪।
সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যের রাজধানী ও জেলা সদর ও শহরের বাসিন্দাদের বাড়িতেই থাকতে হবে। অনুমতি ছাড়া বাইরে বেরোনো যাবে না। ধর্মীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান,পার্ক, পিকনিক স্পট, সিনেমা, জিম, কমিউনিটি হল, রেস্তোরাঁ, শপিং কমপ্লেক্স, দোকান বন্ধই থাকবে। কয়েকটি সরকারি অফিস ও অত্যাবশ্যক পণ্যের দোকান ছাড়া, শাকসব্জি, মাংসের দোকান বন্ধই থাকবে। টাস্ক ফোর্স শাকসব্জি সরবরাহের বন্দোবস্ত করবে। 

তবে কঠোর করোনাবিধি মেনে অর্থনৈতিক ও কৃষি সংক্রান্ত কার্যকলাপ চলবে।  জারি থাকবে নাইট কার্ফুও।  রাজ্যের রাজধানী ও জেলা শহরগুলির বাইরে সরকারি অফিস ও বাণিজ্যিক ব্যাঙ্কগুলি করোনাবিধি মেনে খোলা থাকবে। 
অত্যাবশ্যক পরিষেবাকে লকডাউনের আওতা থেকে ছাড় দেওয়া হয়েছে। রাজ্যের বাইরে থেকে যাঁরা আসবেন, করোনা টেস্ট রিপোর্ট নেগেটিভ হলে তাঁদের বাধ্যতামূলকভাবে ১০ দিনের হোম আইসোলেশনে থাকতে হবে।  করোনা নেগেটিভ রিপোর্ট ৭২ ঘণ্টার আগের  হলে চলবে না। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget