এক্সপ্লোর

Gujarat on Covid19: সংক্রমণে লাগাম, নাইট কার্ফুর সময় কমাল গুজরাত

Gujarat Night curfew: রাজ্যে করোনা পরিস্থিতি বদলাতেই নাইট কার্ফুর সময় কমাল গুজরাত সরকার। শুক্রবার থেকে রাজ্যের ৩৬টি শহরে নাইট কার্ফু এক ঘণ্টা কম রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তবে দিনের বেলায় একই নিষেধাজ্ঞা জারি থাকবে রাজ্যে।

আহমদাবাদ: রাজ্যে করোনা পরিস্থিতি বদলাতেই নাইট কার্ফুর সময় কমাল গুজরাত সরকার। শুক্রবার থেকে রাজ্যের ৩৬টি শহরে নাইট কার্ফু এক ঘণ্টা কম রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তবে দিনের বেলায় একই নিষেধাজ্ঞা জারি থাকবে রাজ্যে।

বুধবার রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে ক্যাবিনেট বৈঠক করেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। এরপরই নাইট কার্ফু শিথিল করার সিদ্ধান্ত নেন তিনি। নয়া নিয়ম অনুযায়ী, শুক্রবার রাত ৯টা থেকে চালু হবে কার্ফু। প্রতিদিন চলবে সকাল ৬টা পর্যন্ত। আগে যা রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত জারি থাকত।

এ প্রসঙ্গে গুজরাতের মুখ্যমন্ত্রী বলেন, ''গুজরাতে করোনা ভাইরাসের গ্রাফ কমেছে। রাজ্যে গত ৩০ এপ্রিল সর্বোচ্চ প্রায় ১৪,৬০০ করোনা আক্রান্তের সংখ্যা দেখা গিয়েছিল। এখন যা ৩২০০তে চলে এসেছে। সেই কারণে আমরা নাইট কার্ফু কিছুটা শিথিল করছি।'' বৃহস্পতিবারই এই বিষয়ে নোটিফিকেশন জারি করবে রাজ্য সরকার।

বর্তমানে বরোদা, রাজকোট, আহমদাবাদ, সুরাতের মতো ৩৬টি শহরে জারি রয়েছে নাইট কার্ফু। এদিন গুজরাতের মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে কোভিডের তৃতীয় ঢেউ নিয়ে তিনি চিন্তিত। এই নিয়ে বিস্তারিত অ্যাকশন প্ল্যান খুব তাড়াতাড়ি ঘোষণা করবে রাজ্য সরকার।

মঙ্গলবার গুজরাতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩২৫৫ জন। একদিনে কোভিডে মারা যান ৪৪ জন। সবমিলিয়ে এই রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯৬৬৫ জন।

দেশের করোনা পরিস্থিতি বলছে, একে একে করোনা গ্রাফ কমছে রাজ্যগুলিতে। কদিন আগেই কোভিড পজিটিভিটি রেট ৫ শতাংশের নীচে নেমে আসে মধ্যপ্রদেশে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সূচক অনুযায়ী, শিবরাজ সিং চৌহানের মধ্যপ্রদেশ এখন সেফ জোন। সেই কারণে আগামী ১ জুন থকে রাজ্যে আনলক পর্ব চালু করছেন শিবরাজ। 

একই পরিস্থিতি দিল্লিরও। দিল্লির করোনা ট্যালি বলছে, বুধবার রাজধানীতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৪৯১ জন। কোভিডে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১৩০ জন। দিল্লিতে কোভিড পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ১.৯৩ শতাংশ।এই নিয়ে টানা চারদিন দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ২০০০-এর নীচে থাকল। গত ২ মাসে এই প্রথম পজিটিভিটি রেট এত কম হল। 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget