এক্সপ্লোর

Bihar on Covid19 : ২৭ দিনে ৩৬ জনের মৃত্যু, বিহারের গ্রামে কোভিড আতঙ্ক

২৭ দিনে ৩৬ জনের মৃত্যু ঘিরে করোনা আতঙ্ক ছড়াল বিহারে। ঘটনাটি ঘটেছে মুজফফরপুরের সাকরা ব্লকে। গ্রামবাসীদের আশঙ্কা, কোভিডের কারণেই ওই ব্যক্তিদের মৃত্যু ঘটেছে। যদিও মহামারীর আশঙ্কা খারিজ করছে স্থানীয় প্রশাসন।

পটনা: ২৭ দিনে ৩৬ জনের মৃত্যু ঘিরে করোনা আতঙ্ক ছড়াল বিহারে। ঘটনাটি ঘটেছে মুজফফরপুরের সাকরা ব্লকে। গ্রামবাসীদের আশঙ্কা, কোভিডের কারণেই ওই ব্যক্তিদের মৃত্যু ঘটেছে। যদিও মহামারীর আশঙ্কা খারিজ করছে স্থানীয় প্রশাসন।

রাস্তাঘাট ফাঁকা। ভয়ের কারণে বাড়ির বাইরে পর্যন্ত বেরোচ্ছে না গ্রামের মানুষ। মুজফফরপুরের সরামস্তপুর পঞ্চায়েতের সাকরা ব্লক ঘিরে এখন শুধু করোনার আতঙ্ক। স্থানীয়রা জানিয়েছেন, গ্রামের বেশিরভাগ মানুষই কাশি-জ্বরের মতো উপসর্গ নিয়ে মারা গেছেন। তাতে আরও ভয় বেড়েছে গ্রামবাসীদের মধ্যে।

সংবাদ সংস্থা এএনআইকে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, ইতিমধ্যেই গ্রামের ৩৬ জন মারা গিয়েছেন। আগামীদিনে এই সংখ্যাটা আরও বাড়বে। কারণ, গ্রামের আরও কিছু পরিবারের লোকজন অসুস্থ। মৃতদের মধ্যে বেশিরভাগেরই কাশি, জ্বরের মতো উপসর্গ ছিল।

এ প্রসঙ্গে সাকরা ব্লকের গ্রাম প্রধান প্রমোদ কুমার গুপ্তা বলেন, ''সম্প্রতি গ্রামের কিছু প্রবীণ ব্যক্তি মারা গিয়েছেন। বাকিদের সর্দি, কাশি জ্বর নিয়ে মৃত্যু হয়েছে। বিষয়টি জেলা প্রশাসনের কাছে জানিয়েছি। কেন হঠাৎ করে গ্রামে মৃতের সংখ্যা বাড়তে শুরু করল, তা দেখতে বলেছি প্রশাসনকে।''

তবে বিষয়টি নিয়ে তিনি যে উদ্বিগ্ন তা প্রকাশ্যেই জানিয়েছেন গ্রাম প্রধান। তিনি বলেন, ''২৭ দিনে ৩৬ জনের কাশি-জ্বর নিয়ে মৃত্যুর পরই ব্লক মেডিক্যাল অফিসারকে খবর দিয়েছি। তবে সেখানে পরীক্ষার কিট মজুত ছিল না। এ বিষয়ে জেলাশাসকের কাছেও খবর দেওয়া হয়। মৃতদের নমুনা পরীক্ষার কিটের কথা বলেছি। ইতিমধ্যেই অজানা রোগের কারণ জানতে কিট দিয়ে পরীক্ষা শুরু হয়েছে।''

যদিও বিষয়টি নিয়ে ভিন্ন মতপ্রকাশ করেছেন সাকরার পিএইচসি সঞ্জীব কুমার। তিনি বলেন, ''গ্রামের সবার করোনায় মৃত্যু হয়েছে এই বিষয়টা সত্যি নয়। অনেকে অন্য রোগেও মারা গিয়েছেন।''

গ্রামের এই অবস্থার মধ্যেই চলছে কোভিড যুদ্ধের সরঞ্জাম নিয়ে কালোবাজারি। কদিন আগেই সাকরায় হাজারেরও বেশি অ্যান্টিজেন কিটস, স্যানিটাইজার বেআইনিভাবে মজুত করার অপরাধে গ্রেফতার করা হয় অসাধু চক্রের পান্ডাদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Puri Rath Yatra: 'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Puri Rath Yatra: 'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
Embed widget