এক্সপ্লোর

করোনা আক্রান্তদের সেবায় এবার নার্সের ভূমিকায় খোদ মুম্বইয়ের মেয়র

৫৮ বছরের এই শিবসেনা নেত্রী ২০০২ সাল থেকেই দেশের অন্যতম ধনী পুরসভার জনপ্রতিনিধি।

মুম্বই: পরনে দুধ সাদা রঙের অ্যাপ্রন। গলা থেকে একেবারে পা পর্যন্ত ঢাকা। কোমরে গাঢ় লাল রঙের বেল্ট। মুখে এন নাইন্টি ফাইভ মাস্ক। একঝলক দেখলে চেনাই যাবে না, নার্সের অ্যাপ্রন পরে হাসপাতালে যিনি করোনা আক্রান্তদের সেবা করছেন তিনি বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র কিশোরী পেডনেকর।

৫৮ বছরের এই শিবসেনা নেত্রী ২০০২ সাল থেকেই দেশের অন্যতম ধনী পুরসভার জনপ্রতিনিধি। ২০১২ এবং ২০১৭ সালেও তিনি জয়ী হয়ে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনে এসেছেন। ২০১৯ সালে তিনিই মহারাষ্ট্রের মুম্বই পুরসভার মেয়র হন। এবার সেই কিশোরী পেডনকরই করোনা মোকাবিলায় একেবারে সামনের সারিতে এসে দাঁড়ালেন। অতীতের নার্সিংয়ের জ্ঞানকে পাথেয় করেই মহারাষ্ট্রের নায়ার হাসপাতালে কাজে যোগ দিলেন মেয়র কিশোরী পেডনেকর। বাণিজ্যনগরীতে যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা একেবারে সামনে থেকে করোনার মতো সংক্রামক মহামারীর বিরুদ্ধে লড়ছেন, তাঁদের মনোবল বাড়াতেই এই সাহসী পদক্ষেপ নিয়েছেন মুম্বইয়ের মেয়র।

কিশোরী পেডনেকরের এই ব্যক্তিগত উদ্যোগকে সাধুবাদ জানিয়ে রাজ্যসভার সাংসদ প্রিয়ঙ্কা চতুর্বেদী ট্যুইট করে জানিয়েছেন, “ইনি আমাদের মাননীয়া মেয়র। দিনে সকাল আটটা থেকে রাত দুটো পর্যন্ত কাজ করছেন। একই সঙ্গে নায়ার হাসপাতালে নার্সের ভূমিকাতেও অবতীর্ণ হয়েছেন। যারা এখনও তাঁর বিরুদ্ধে অপমানজনক ট্যুইট করছেন, তাঁরা দয়া করে কিছু শিখুন। নিজের থেকে দায়িত্বকে এগিয়ে রাখতে শিখুন।” কিশোরী পেডনকর যে ভাবে নেতৃত্ব দিচ্ছেন তা সত্যিই প্রশংসনীয় এবং মনে রাখার মতো, ট্যুইট প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রফুল্ল পটেলের।

এই মুহূর্তে ভারতে করোনায় সবথেকে ভয়াবহ অবস্থা মহারাষ্ট্রের। সেখানে আক্রান্ত ৮ হাজারের ওপরে। ১ হাজার ৭৬ জন করোনামুক্ত হলেও মৃত্যু হয়েছে ৩৪২ জনের। গত ২৪ ঘণ্টায়ই মৃত্যু হয়েছে ১৯ জনের (তথ্য আরোগ্য সেতু অ্যাপ)। আক্রান্তের তালিকায় মুম্বইয়ের পরই চিন্তা বাড়িয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাত। সেখানে এখনও পর্যন্ত ১৫১ জনের মৃত্যু হয়েছে। তারপরই রয়েছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ। শিবরাজ সিংহ চৌহানের রাজ্যে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১০৩ জনের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mobile Recharge Plan : আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
CM On Land Policy: পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?

ভিডিও

BJP News:
TMC Shahid Diwas: ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবস পালন নিয়েও শুরু রাজনৈতিক টানাপোড়েন
Baruipur News: “ছেলেকে মারার সেই দৃশ্য, ভুলতে পারছি না”, বললেন নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের মায়ের
BJP News: তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসতে 'না' বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার
Abhishek Banerjee: ভুল চিকিৎসায় পা বাদ রোগীর!সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mobile Recharge Plan : আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
CM On Land Policy: পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
Best FD Interest : কোন ব্যাঙ্ক ৫ লাখে ১ বছরে দেয় সবথেকে বেশি সুদ ? এখানে রইল FD-র হিসেব
কোন ব্যাঙ্ক ৫ লাখে ১ বছরে দেয় সবথেকে বেশি সুদ ? এখানে রইল FD-র হিসেব
Railway Jobs : রেলে বিপুল নিয়োগ, ৬৫৫৭ জন টেকনিশিয়ান পদের বিজ্ঞপ্তি, জেনে নিন যোগ্যতা, আবেদনের শেষ তারিখ ও খুঁটিনাটি
রেলে বিপুল নিয়োগ, ৬৫৫৭ জন টেকনিশিয়ান পদের বিজ্ঞপ্তি, জেনে নিন যোগ্যতা, আবেদনের শেষ তারিখ ও খুঁটিনাটি
Fire News : ভিড়েঠাসা পানশালায় বিধ্বংসী আগুন, পুড়ে-শ্বাস আটকে মৃত্যু ২৭ জনের, গুরুতর জখম বহু
ভিড়েঠাসা পানশালায় বিধ্বংসী আগুন, পুড়ে-শ্বাস আটকে মৃত্যু ২৭ জনের, গুরুতর জখম বহু
US-Iran Conflict: ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি, ইরানে বিরাট হামলা আমেরিকার, পাল্টা উপসাগরীয় দেশে আক্রমণ তেহরানের, কী পরিস্থিতি বিশ্বের?
ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি, ইরানে বিরাট হামলা আমেরিকার, পাল্টা উপসাগরীয় দেশে আক্রমণ তেহরানের, কী পরিস্থিতি বিশ্বের?
Embed widget