এক্সপ্লোর

অতীতেও সীমান্ত পেরিয়ে অভিযান হয়েছে, বললেন ডিএস হুডা

রাজস্থানের জয়পুরে এক অনুষ্ঠানের অবকাশে হুডা বলেন, ভোটের প্রচারে রাজনৈতিক দলগুলির সেনা বাহিনীকে টেনে আনা উচিত নয়। নির্বাচন কমিশনও এই কথা বলেছে। এতে আখেরে দীর্ঘমেয়াদে ওই প্রতিষ্ঠানকেই ফল ভুগতে হয়।

জয়পুর:সীমান্ত পেরিয়ে অভিযান অতীতেও হয়েছে, এমনই মন্তব্য করলেন অবসারপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ডিএস হুডা। একইসঙ্গে তিনি বলেছেন,  এ ধরনের বিষয় নিয়ে রাজনীতি করা উচিত নয়। কংগ্রেস ক্ষমতায় থাকাকালে ছয়টি সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এ ব্যাপারে এক প্রশ্নের উত্তরে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সাংবাদিকদের বলেছেন, এটা ঠিকই যে অতীতেও ভারতীয় সেনাবাহিনী সীমান্ত পেরিয়ে অভিযান চালিয়েছে। তবে এগুলির  সঠিক দিনক্ষণ ও স্থান সম্পর্কে অবগত নই। কংগ্রেস গত বৃহস্পতিবার ইউপিএ আমলে জঙ্গি দমনের জন্য ছয়টি সার্জিক্যাল স্ট্রাইকের তালিকা দিয়ে দাবি করেছে যে, বিজেপির মতো কংগ্রেস কখনও সামরিক অভিযানের রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেনি। ইউপিএ আমলে সার্জিক্যাল স্ট্রাইকের দাবিকে কটাক্ষ করে বিজেপি নেতা অরুণ জেটলি বলেছিলেন, ওগুলো 'অদৃশ্য ও অজানা'। এর জবাবেই কংগ্রেস এক সাংবাদিক বৈঠকে ওই তালিকা প্রকাশ করেছিল। ভারতীয় সেনার নর্দান কমান্ডের প্রাক্তন প্রধান হুডা বলেছেন, সেনাকে নিয়ে রাজনীতি একেবারেই ভাল নয়। রাজস্থানের জয়পুরে এক অনুষ্ঠানের অবকাশে হুডা বলেন, ভোটের প্রচারে রাজনৈতিক দলগুলির সেনা বাহিনীকে টেনে আনা উচিত নয়। নির্বাচন কমিশনও এই কথা বলেছে। এতে আখেরে দীর্ঘমেয়াদে ওই প্রতিষ্ঠানকেই  ফল ভুগতে হয়। ভারতের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত একটি আলোচনা সভাতেও যোগ দেন হুডা। অনুষ্ঠানে তিনি বলেন, আমরা যে জাতীয় নিরাপত্তা কৌশল রচনা করি, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক দল আমাদের জনগণের সুরক্ষা। হুডা সম্প্রতি কংগ্রেসের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত একটি প্যানেলের নেতৃত্বে ছিলেন এবং এ ব্যাপারে রিপোর্ট জমা দিয়েছেন। বর্তমানে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতিকে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে মন্তব্য করেছেন তিনি।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Jagadhatri Puja 2026 | আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মঠ ও মিশনে জগদ্ধাত্রী পুজোর আয়োজন
Cyclone Akvan News | মধ্যরাত থেকেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়, একাধিক জায়গায় তুমুল বৃষ্টি
Tulu Mondal | টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব পুলিশের
Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget