এক্সপ্লোর

ধেয়ে আসছে আমফান, মঙ্গলবার থেকে ঝড়-বৃষ্টি, ওড়িশায় তৈরি বিপর্যয় মোকাবিলা বাহিনী

আমফান পৌঁছানের আগে থেকেই বাংলার কলকাতা সহ বাংলার উপকূলবর্তী এলাকাগুলিতে বইতে শুরু করেছে উত্তর ও উত্তর-পশ্চিমে হাওয়া।

কলকাতা: আরও শক্তিবৃদ্ধি করছে ঘূর্ণিঝড় আমফান।  আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, এর জেরে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা।  মঙ্গলবার থেকে কলকাতা সহ ৭ জেলায় হালকা থেকে প্রবল বৃষ্টি হতে পারে।  বুধবার বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।  বুধবার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল অঞ্চল অতিক্রম করে যাবে ঘূর্ণিঝড় আমফান। সোমবার বিকেলে ওড়িশা উপকূলে এর আছড়ে পড়ার সম্ভাবনা। আমফান পৌঁছানের আগে থেকেই বাংলার কলকাতা সহ বাংলার উপকূলবর্তী এলাকাগুলিতে বইতে শুরু করেছে উত্তর ও  উত্তর-পশ্চিমে হাওয়া। শনিবার সন্ধের পর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর রবিবার পর্যন্ত তা উত্তর-পশ্চিম অভিমুখে এগোবে। রবিবারের পর ফের অভিমুখ বদলে উত্তর-উত্তর পূর্ব দিকে বাংলা-ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হবে। ক্রমশ শক্তি অর্জন করে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে আমফান। ঘূর্ণিঝড়ের সতর্কতা পেয়েই বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি নেওয়া শুরু করেছে রাজ্য। ভিডিয়ো কনফারেন্সে পশ্চিমবঙ্গ ও ওড়িশার প্রতিনিধিদের সঙ্গে এই দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নিয়ে আলোচনা করেছেন কেন্দ্রের ক্যাবিনেট সচিব রাজীব গৌরা। আবহাওয়া দফতর সূত্রে খবর,  আগামী ১৬-১৭ মে মৎসজীবীদের বঙ্গোপসাগরের দক্ষিণে, ১৭-১৮ মে মধ্য বঙ্গোপসাগরে ও উত্তরের দিকে ১৯-২০ মে মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে। এইদিনগুলিতে মৎসজীবীদের ওড়িশা উপকূল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
ওড়িশায় পরিস্থিতি মোকাবিলায় তৈরি থাকতে বলা হয়েছে RAF,   NDRF, রাজ্যের বিপর্জয় মোকাবিলা বাহিনীকে। কেন্দাপাড়া, ভদ্রক, জগৎসিংপুর ও বাসালোরে পৌঁছে গেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। 
তৈরি থাকতে বলা হয়েছে হাসপাতালগুলিকেও। 
মঙ্গলবার বাংলায় অধিকাংশ জায়গায়  হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। কিছু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আর বুধবার বেশকিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, সব থেকে বেশি বৃষ্টি হবে উপকূলবর্তী তিন জেলায়- উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে।

সেরা শিরোনাম

Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়

ভিডিও

Kunal ghosh: হামিদুলের বিরুদ্ধে খুলছে ফাইল?
Chokh Bhanga Chota | থানায় থানায় কালীপুজো করার ঘোষণা | নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতিতে 'না'
Mamata Banerjee | IPAC-কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত। #abpananda
Suvendu Adhikari | রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে ঋতব্রত-গোষ্ঠীর ২ বিধায়ক গরহাজির | #abpananda
TMC news: 'কোনও রাজনৈতিক দলেরই ১০ বছরের বেশি ক্ষমতায় থাকা উচিত নয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget