এক্সপ্লোর

DA Central Employees:আগামীকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক, কর্মীদের ডিএ নিয়ে হতে পারে বড়সড় সিদ্ধান্ত

জুলাইতে ডিএ শুরু করার খবর এর আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রক খারিজ করেছিল।

নয়াদিল্লি: কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে আলোচনার মধ্যেই সামনে এল আরও একটি বড় খবর। আগামীকাল সকাল ১১ টায় হবে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। এই বৈঠকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে। উল্লেখ্য, দেশে করোনা ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ার পর প্রায় এক বছর কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি স্থগিত রাখা হয়েছে। 

এরইমধ্যে করোনা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি দেখা যাচ্ছে। আক্রান্তের সংখ্যা নিম্নমুখী হয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বৈঠক সম্পর্কে এখনও কোনও লিখিত বিষয়সূচী যদিও সামনে আসেনি। কনফারেন্সিংয়ের মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রিসভার ওই বৈঠক হবে। 

জুলাইতে ডিএ শুরু করার খবর এর আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রক খারিজ করেছিল। কিছুদিন আগেই সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছিল যে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ও পেনশন প্রাপকদের ডিআর ফের শুরু নিয়ে কোনও নির্দেশ দেওয়া হয়নি। অর্থমন্ত্রক ট্যুইট করে জানিয়েছিল যে, কেন্দ্রীয় ডিএ ফের শুরু করা নিয়ে দাবি সংক্রান্ত একটি নথি সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। এতে দাবি করা হচ্ছে যে, জুলাই থেকেই ডিএ, ডিআর শুরু হবে। কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে এমন কোনও আদেশ জারি করা হয়নি।

ইতিমধ্যে বিরোধী দল কংগ্রেস এই ইস্যুতে সরকারকে নিশানা করেছে। তারা ডিএ শুরুর দাবি জানিয়েছে। কংগ্রেস বলেছে, ডিএ দেওয়ার ব্যাপারে সরকার কর্মী, সেনার কর্মী ও পেনশন প্রাপকদের প্রতি বিমাতৃসুলভ আচরণ করছে। বকেয়া ভাতা অবিলম্বে দেওয়ার ব্যাপারে কংগ্রেস সরকারের কাছে দাবি জানিয়েছে। 

এরইমধ্যে কেন্দ্রের মন্ত্রিসভার আগামীকাল সম্প্রসারণ ঘটানো হতে পারে বলে জল্পনা চলছে। জানা গেছে, এবার মন্ত্রিসভায় ১৭ থেকে ২২ জনকে নতুন মন্ত্রী করা হতে পারে। কয়েকজন মন্ত্রীকে অতিরিক্ত দায়িত্বও দেওয়া হতে পারে বলে খবর। মন্ত্রিসভার সম্প্রসারণের ক্ষেত্রে যে রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই রাজ্যগুলি সম্পর্কে বিশেষভাবে নজর দেওয়া হতে পারে। 



সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget