এক্সপ্লোর

আফগানিস্তানে পুলিৎজার জয়ী ভারতীয় সাংবাদিক দানিশ সিদ্দিকি খুন

আফগানিস্তানের লাগাতার সংঘর্ষের কভারেজে গিয়েছিলেন দানিশ।

নয়াদিল্লি: আফগানিস্তানে পুলিত্জার জয়ী ভারতীয় সাংবাদিক খুন। সূত্রের খবর, ভারতীয় সাংবাদিক দানিশ সিদ্দিকিকে কান্দাহারে গুলি করে খুন করা হয়। ছবি প্রকাশ করে জানালেন ভারতীয় রাষ্ট্রদূত। সংবাদসংস্থা রয়টার্সের হয়ে কাজ করতেন দানিশ। আফগানিস্তানের লাগাতার সংঘর্ষের কভারেজে গিয়েছিলেন দানিশ। আফগানিস্তানে পরিস্থিতি উদ্বেগজনক, প্রতিক্রিয়া রাষ্ট্রদূতের। 

দিন দুয়েক আগে দানিশ নিজেই জানিয়েছিলেন বিভিন্ন দিক থেকে আক্রমণ করা হচ্ছে। সারা দেশে কাজ করছে সেনাবাহিনী। সারা রাত যুদ্ধ চলেছে। ভয়াবহ পরিস্থিতি এখানে। আফগান সেনার ঘেরাটপে নিরাপদে রয়েছি। জানা গিয়েছে, এরপরই আক্রমণ করা হয় দানিশকে।

সূত্রের খবর, আফগানিস্তানের বিভিন্ন এলাকা থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কাজ শুরু হয়েছে। আর তার জেরে কার্যত ক্ষিপ্ত তালিবান জঙ্গিরা। একাধিক প্রদেশ দখলের চেষ্টা শুরু করেছে তালিবান জঙ্গিরা। ফটো জার্নালিস্ট হিসেবেই গিয়েছিলেন আফগানিস্তানে।

৪০ বছর বয়সী দানিশের বাড়ি মুম্বইয়ে। দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া থেকে পড়াশোনা করেন তিনি। ২০১০ সালে থেকে শুরু কেরিয়ার। রয়টার্সে শিক্ষানবিশ সাংবাদিক হিসেবে যোগ দেন তিনি।  চাকরি জীবন শুরু হয়েছিলেন ইন্ডিয়া টুডের টেলিভিশনের মাধ্যমে। এরপর চিত্র সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একাধিক বড় ঘটনার ছবি তুলে ধরেছেন। ইরাকের মসুলের যুদ্ধের ছবি তুলতে যান দানিশ। ২০১৫ সালে নেপালের ভূমিকম্প থেকে ২০১৯-২০তে হংকং প্রোটেস্ট,২০২০ তে দিল্লির দাঙ্গার ছবিও তোলেন দানিশ সিদ্দিকি।

জানা গিয়েছে, ভারতে রয়টার্সের চিত্র সাংবাদিকদের দলের প্রধান ছিলেন তিনি। ভাল কাজের পুরস্কার হিসেবে পুলিৎজার পেয়েছিলেন দানিশ । যা ভারতীয় চিত্র সাংবাদিক হিসেবে প্রথম। ২০১৮ সালে তাঁরই আরেক সহকর্মী আদনান আবিদির সঙ্গে ফিচার ফটোগ্রাফিতে এই পুরস্কার পেয়েছিলেন তিনি। আর এই পেশার তাগিদেই গিয়েছিলেন আফগানিস্তানে। কর্তব্যে অবিচল থেকে করছিলেন সংবাদ সংগ্রহের কাজ। কঠিন পরিস্থিতির মধ্যেও পরিস্থিতির উপর নজর রাখছিলেন তিনি। কিন্তু পরিস্থিতি কেড়ে নিল প্রাণ। অকালে চলে গেল প্রাণ। তরুণ চিত্র সাংবাদিকের মৃত্যুতে শোকের ছায়া সব মহলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget