এক্সপ্লোর

‘মুম্বই সন্ত্রাসের পর পাকিস্তানে হামলার কথা ভেবেছিলেন মনমোহন’, বইয়ে দাবি প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রীর

ডেভিড ক্যামেরন দাবি করেছেন, ডঃ মনমোহন সিংহ পাকিস্তানে হামলার ভাবনার কথা তাঁকে জানিয়েছিলেন।

লন্ডন: বৃহস্পতিবার প্রকাশিত হল প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরনের লেখা বই ‘ফর দ্য রেকর্ড’। ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত ইংল্যান্ডের প্রধানমন্ত্রী থাকাকালীন তাঁর জীবনের নানান অভিজ্ঞতার কথাই এই বইতে তুলে ধরেছেন ডেভিড ক্যামেরন। সেখানে স্থান পেয়েছে ভারতের প্রাক্তন ও বর্তমান দুই প্রধানমন্ত্রীর সঙ্গে ক্যামেরনের সাক্ষাতের কিছু অভিজ্ঞতাও। ডঃ মনমোহন সিংহ এবং নরেন্দ্র মোদির সঙ্গে নিজের বার্তালাপের কথাই ‘ফর দ্য রেকর্ড’-এ তুলে ধরেছেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী। সেখানে ডেভিড ক্যামেরন দাবি করেছেন, ডঃ মনমোহন সিংহ পাকিস্তানে হামলার ভাবনার কথা তাঁকে জানিয়েছিলেন।

২০০৮ সালে মুম্বইয়ের পাঁচ তারা হোটেলে ভয়াবহ হামলা চালিয়েছিল পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠন। এই ন্যক্কারজনক ঘটনার সাক্ষী ছিল গোটা বিশ্ব। সেসময় দেশে সরকার চালাচ্ছিল ইউপিএ-টু জোট এবং প্রধানমন্ত্রী ছিলেন ডঃ মনমোহন সিংহ। এই ঘটনার বছর তিনেক পর ভারতে এসেছিলেন ডেভিড ক্যামেরন। তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ডঃ মনমোহন জানিয়েছিলেন, মুম্বই সন্ত্রাস হামলার মতো আরও কোনও ঘটনা ঘটলে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হবে। ‘ফর দ্য রেকর্ড’-এ এমনটাই দাবি করেছেন ক্যামেরন।

৫২ বছর বয়সী ব্রিটিশ রাজনীতিক ভারতের সঙ্গে তাঁর দেশের বন্ধুতার কথাও উল্লেখ করেছেন। ঔপনিবেশিক মানসিকতার অবসান ঘটিয়ে বিশ্বের প্রাচীন গণতন্ত্র ও সর্ববহৎ গণতন্ত্রের মধ্যে সৌভ্রাতৃত্বমূলক সম্পর্ক গড়ে তোলার পক্ষেও সওয়াল করেন তিনি। ক্যামেরন এও বলেন, ব্রিটেনের এমন অনেক সফল ব্যবসায়ীই রয়েছেন, যারা প্রবাসী ভারতীয়। তাঁরা এই মৈত্রীর অন্যতম মধ্যস্থতাকারি হতে পারেন বলেও মত তাঁর। এই প্রসঙ্গেই ওয়েম্বলি স্টেডিয়ামে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের কথাও তুলে ধরেছেন প্রাক্তন ব্রিটিশ প্রদানমন্ত্রী। মোদীকে অভ্যর্থনা জানাতে সেবার (২০১৫) ওয়েম্বলি স্টেডিয়ামে হাজির হয়েছিল ৬০ হাজার প্রবাসী ভারতীয়। তাঁদের উষ্ণ অভিবাদনে অভিভূত হয়েছিলেন স্বয়ং মোদি। জনতার চিল চিৎকার, উন্মাদনা দেখে বিস্মিত হয়েছিলেন ক্যামেরনও।

প্রসঙ্গত, ব্রিটিশ প্রধামনন্ত্রীদের মধ্যে ডেভিড ক্যামেরনই প্রথম, যিনি ব্রিটিশ রাজত্বের সময় ঘটে যাওয়া জালিয়ানওয়ালাবাগ গণহত্যার নিন্দা করে অনুতাপ প্রকাশ করেন।

২০১৬ সালে ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসার পক্ষে রায় দিলে, প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন ডেভিড ক্যামেরন। তাঁর ছেড়ে যাওয়া পদে স্থলাভিষেক হয় থেরেসা মে-র। পরে তিনিও সেই পদ ছেড়ে দিলে ব্রিটিশ প্রধানমন্ত্রী হন বরিস জনসন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে

ভিডিও

Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget