এক্সপ্লোর

শ্রমিক স্পেশাল ট্রেনে জায়গা হয়নি, বিমানের টিকিট কেটে ১০ কর্মীকে বাড়ি পাঠাচ্ছেন দিল্লির এক কৃষক

ওই কৃষক ৬৮,০০০ টাকা দিয়ে বিমানের টিকিট কেটেছেন। বাড়ি ফিরতে যাতে কোনওরকম সমস্যা না হয়, তার জন্য প্রত্যেককে তিন হাজার টাকা করে দিয়েছেন।

নয়াদিল্লি: লকডাউনের জেরে দু’মাস ধরে দিল্লিতে আটকে থাকার পর অবশেষে বিহারে নিজেদের বাড়িতে ফিরছেন ১০ জন পরিযায়ী শ্রমিক। তাঁরা যে কৃষকের কাছে কাজ করেন, সেই কৃষকই উড়ানের টিকিট কেটে তাঁদের বাড়ি ফেরাচ্ছেন। আগামীকাল সকাল ৬টায় পটনার উড়ান ধরবেন এই পরিযায়ী শ্রমিকরা। তাঁরা এপ্রিলে বাড়ি ফেরার পরিকল্পনা করেছিলেন। কিন্তু তখন কোনওভাবেই বাড়ি যেতে পারেননি। এখন তাঁরা উড়ান ধরে বাড়ি যাবেন, সেটা স্বপ্নের মতো মনে হচ্ছে। লখিন্দর রাম নামে এক পরিযায়ী শ্রমিক জানিয়েছেন, ‘আমি কোনওদিন ভাবতে পারিনি বিমানে চড়ব। আমার যে কতটা আনন্দ হচ্ছে, সেটা প্রকাশ করার ভাষা নেই। আমি যখন স্ত্রীকে ফোন করে বলি, বিমানে চড়ে বাড়ি ফিরব, তখন ও বিশ্বাস করেনি। পরে মালিক বলায় ওর বিশ্বাস হয়। কাল বিমানবন্দরে পৌঁছে কী করতে হবে, সেটা ভেবে আমি কিছুটা স্নায়ুর চাপে ভুগছি।’ লখিন্দর ও তাঁর ছেলে নবীন রাম কাজ করেন দিল্লির তিগিপুর গ্রামের মাশরুম চাষী পাপ্পান সিংহের কাছে। ২৭ বছর ধরে এখানে কাজ করছেন লখিন্দর। দেশের বিভিন্ন শহরে যখন পরিযায়ী শ্রমিকরা খাবার পাচ্ছেন না, বেতন পাচ্ছেন না, হেঁটে বা অন্য কোনও উপায়ে অনেক কষ্ট করে বাড়ি ফেরার চেষ্টা করছেন, পথেই অনেকে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন, তখন কর্মীদের পাশে দাঁড়িয়েছেন এই কৃষক। তিনি লকডাউনের শুরু থেকেই কর্মীদের থাকা-খাওয়ার দায়িত্ব নিয়েছেন। এবার তাঁদের বাড়ি পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করেছেন। পাপ্পান জানিয়েছেন, ‘আমার ১০ কর্মী এপ্রিলের প্রথম সপ্তাহেই ট্রেন ধরে বাড়ি যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু লকডাউনের জেরে তাঁরা বাড়ি ফিরতে পারেননি। আমি তাঁদের বাড়ি ফেরানোর জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু শ্রমিক স্পেশাল ট্রেনের টিকিট পাইনি। তাঁদের হাজার মাইল হেঁটে বাড়ি ফিরতে দেওয়ার ঝুঁকি নিতে পারিনি। কারণ, এতে তাঁদের জীবনের ঝুঁকি ছিল। পথ দুর্ঘটনায় অনেক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। তাই ৬৮,০০০ টাকা দিয়ে উড়ানের টিকিট কেটেছি। বাড়ি ফিরতে যাতে কোনওরকম সমস্যা না হয়, তার জন্য প্রত্যেককে তিন হাজার টাকা করে দিয়েছি। আমি ১০ জনেরই মেডিক্যাল ফিটনেস সার্টিফিকেট জোগাড় করেছি। তাঁরা বিমানে চড়ার মতো সুস্থ। আমিই কাল সকালে ওঁদের গাড়ি করে বিমানবন্দরে পৌঁছে দেব।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget