এক্সপ্লোর

নর্মদা নদীর উপর ‘অবৈধ কাঁচা রাস্তা’, প্রশাসনের চাপে সরিয়ে নিতে রাজি সুরাতের হীরে ব্যবসায়ী সবজি ঢোলাকিয়া

গুজরাতের ভারুচ জেলার জদেশ্বর গ্রামের কাছে নর্মদা নদীর তীরে একটি দ্বীপে খামারবাড়ি তৈরি করেছেন এই হীরে ব্যবসায়ী। সেখানে যাওয়ার জন্যই তিনি শুকনো নদীর বুকে কাঁচা রাস্তা তৈরি করেছেন।

ভারুচ: প্রতি বছর দীপাবলির সময় কর্মীদের দামী উপহার দেওয়ার জন্য বিখ্যাত হীরে ব্যবসায়ী সবজি ঢোলাকিয়া এবার পরিবেশ সংক্রান্ত আইনের গেরোয় পড়লেন। তিনি নর্দমা নদীর উপর একটি কাঁচা রাস্তা তৈরি করেছিলেন। প্রশাসন জানিয়েছে, ওই নির্মাণ অবৈধ। এরপরেই ওই রাস্তা সরিয়ে ফেলার আশ্বাস দিয়েছেন ঢোলাকিয়া। গুজরাতের ভারুচ জেলার জদেশ্বর গ্রামের কাছে নর্মদা নদীর তীরে একটি দ্বীপে খামারবাড়ি তৈরি করেছেন এই হীরে ব্যবসায়ী। সেখানে যাওয়ার জন্যই তিনি শুকনো নদীর বুকে কাঁচা রাস্তা তৈরি করেছেন। ভারুচের রাজস্ব আধিকারিক পি ডি পটেল জানিয়েছেন, ‘এই রাস্তা তিন মিটার চওড়া এবং তিন-চার ফুট উঁচু। আমাদের আশ্বাস দেওয়া হয়েছে, এই রাস্তা সরিয়ে ফেলা হবে।’ ভারুচের জেলাশাসক রবিকুমার অরোরা জানিয়েছেন, ‘আমাকে জানানো হয়েছে, সাধারণ মানুষ যাতে ওই দ্বীপে পৌঁছতে পারেন, তার জন্যই ওই রাস্তা তৈরি করা হয়েছিল। নদীতে জল থাকলে স্থানীয় লোকজন হয়তো নৌকা করে যাতায়াত করতেন। যেহেতু নদীতে জল নেই, তাই বালির বস্তা দিয়ে অস্থায়ী কাঠামো তৈরি করা হয়। আমাদের আশ্বাস দেওয়া হয়েছে, মঙ্গলবারের মধ্যে ওই কাঠামো সরিয়ে ফেলা হবে।’ ঢোলাকিয়া বলেছেন, ‘আমার মতো অনেকেরই ওই দ্বীপে চাষের জমি আছে। ওই দ্বীপে পৌঁছনোর জন্যই আমরা রাস্তা তৈরি করেছিলাম। ওই দ্বীপে আমার একটি গোশালাও আছে। নদীতে যদি জল থাকত, তাহলে আমরা হয়তো নৌকা ব্যবহার করতাম। কিন্তু নদী এখন শুকনো। মানুষ কাদায় পা না দিয়ে যাতে ওপারে যেতে পারেন, সেই কারণেই আমরা ওই কাঠামো তৈরি করেছিলাম। কাঠামোটি সরিয়ে ফেলব।’

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget