এক্সপ্লোর

Diego Maradona: অসম থেকে উদ্ধার দিয়েগো মারাদোনার খোয়া যাওয়া দুর্মূল্য ঘড়ি

Diego Maradona’s stolen Hublot watch: দিয়েগো মারাদোনার যে ঘড়িটি অসম থেকে উদ্ধার করা হয়েছে, সেটির দাম ভারতীয় মুদ্রায় ২০ লক্ষ টাকা। অভিযুক্ত সম্প্রতি দুবাই থেকে দেশে ফেরে, জানিয়েছে অসম পুলিশ।

গুয়াহাটি: দুবাইতে খোয়া গিয়েছিল প্রয়াত কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার দুর্মূল্য উবলো ঘড়ি। সেটি অসম থেকে উদ্ধার করা হল। দুবাই পুলিশের সহযোগিতায় অসম পুলিশ অভিযান চালিয়ে ঘড়ি উদ্ধার করে। এই ঘটনায় ওয়াজিদ হুসেন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় অভিযুক্ত দুবাইয়ের একটি সংস্থায় নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করত। সেই সংস্থা আবার প্রয়াত মারাদোনার স্মৃতি বিজড়িত বিভিন্ন সামগ্রী রাখা আছে। সেখান থেকেই ঘড়িটি চুরি করা হয় বলে সন্দেহ তদন্তকারীদের। এ বছরের অগাস্টে দেশে ফেরে অভিযুক্ত। সে বলে, তারা বাবা অসুস্থ। সেই কারণে ছুটি নেয় সে। এরপর আর সে দুবাইয়ে ফেরেনি। সম্প্রতি দুবাই পুলিশের পক্ষ থেকে অসম পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপরেই আজ ভোর চারটে নাগাদ অভিযুক্তকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে মারাদোনার ঘড়িটি উদ্ধার করা হয়েছে। এই ঘড়িটির দাম ভারতীয় মুদ্রায় ২০ লক্ষ টাকা।

অসমের মুখ্যমন্ত্রী ট্যুইট করে জানিয়েছেন, ‘আন্তর্জাতিক সহযোগিতার কর্তব্য হিসেবে দুবাই পুলিশের সঙ্গে একযোগে অসম পুলিশ ভারতীয় তদন্তকারী সংস্থার মাধ্যমে প্রয়াত কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার দুর্মূল্য উবলো ঘড়ি উদ্ধার করেছে। ওয়াজিদ হুসেন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

অসমের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ভাস্কর জ্যোতি জানিয়েছেন, ‘দুবাইয়ের একটি সংস্থায় দিয়েগো মারাদোনার ঘড়ি সহ বিভিন্ন জিনিসপত্র রাখা আছে। দুবাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়াজিদ হুসেন নামে একজন মারাদোনার সই করা লিমিটেড এডিশন উবলো ঘড়িটি চুরি করে অসমে পালিয়ে আসে। আজ ভোর চারটে নাগাদ শিবসাগর অঞ্চলে ওয়াজিদ হুসেনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে লিমিটেড এডিশন ঘড়িটি উদ্ধার করা হয়েছে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget