এক্সপ্লোর

দীপক মিশ্র বাইরের কোনও শক্তির দ্বারা প্রভাবিত হয়েছিলেন, বিস্ফোরক দাবি কুরিয়েন জোশেফের

নয়াদিল্লি: বাইরের কোনও শক্তির দ্বারা চালিত হতেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি দীপক মিশ্র। এমনই বিস্ফোরক দাবি করলেন সুপ্রিম কোর্টের সদ্য প্রাক্তন বিচারপতি কুরিয়েন জোশেফ। তিনি অবসর নেওয়ার কয়েকদিন পরেই বলেছেন, ‘তৎকালীন প্রধান বিচারপতি বাইরের কোনও শক্তির দ্বারা প্রভাবিত হয়ে কাজ করতেন। বাইরের কোনও শক্তি তাঁকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে চালনা করত। বিচারবিভাগের কাজেও প্রভাব ফেলছিল বাইরের কোনও শক্তি।’ এর আগে গত ১২ জানুয়ারি জোশেফ সহ চার বিচারপতি সাংবাদিক বৈঠকে প্রধান বিচারপতি মিশ্রর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। ২৯ নভেম্বর অবসর গ্রহণ করেছেন জোশেফ। এরপর তিনি ফের মিশ্রকে তোপ দেগেছেন। তবে কোনও রাজনৈতিক দল বা সরকার মিশ্রর উপর চাপ সৃষ্টি করছিল কি না, সেই বিষয়টি এড়িয়ে গিয়েছেন জোশেফ। তাঁর দাবি, বিচারপতিদের মনে হয়েছে, পক্ষপাতিত্ব করতেন প্রধান বিচারপতি। তিনি এ বিষয়ে আর কোনও মন্তব্য করতে চান না। জোশেফ আরও বলেছেন, তাঁরা সাংবাদিক বৈঠক করার পর বিচারবিভাগের কাজকর্মে বদল এসেছে। প্রধান বিচারপতি মিশ্র অবসর নেওয়ার পর রঞ্জন গগৈ দায়িত্ব নিয়ে ভালভাবে কাজ করছেন। এখন বিচারবিভাগ স্বাধীনভাবে কাজ করছে। জোশেফের এই নয়া দাবি নিয়ে কেন্দ্রীয় সরকারকে তোপ দেগেছে কংগ্রেস। দলীয় মুখপাত্র অভিষেক মনু সিংভির দাবি, বিচারপতি জোশেফের বক্তব্যে তাঁদের অভিযোগই প্রমাণিত হল। বিচারবিভাগের সর্বোচ্চ স্তরে হস্তক্ষেপ করছে সরকার। এ বিষয়ে সংসদীয় ও বিচারবিভাগীয় তদন্ত চাই। প্রাক্তন প্রধান বিচারপতি, সরকার বা বিজেপি-র পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget