এক্সপ্লোর

কুকুরকে গাড়ির পিছনে বেঁধে রাস্তা দিয়ে টেনে নিয়ে গেলেন কেরলের এক ব্যক্তি, গ্রেফতার

Animal welfare organization took the dog to veterinary clinic. | পশুপ্রেমীরা কুকুরটিকে উদ্ধার করেন। তাঁরাই কুকুরটির চিকিৎসার ব্যবস্থা করেছেন।

কোচি: কয়েকমাস আগে একটি অন্তঃসত্ত্বা হাতিকে নৃশংসভাবে মেরে ফেলা নিয়ে উত্তাল হয়েছিল সারা দেশ। ফের সেই কেরলেই নিরীহ প্রাণীর উপর নির্মম অত্যাচারের ঘটনা দেখা গেল। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড়। এই নৃশংস ঘটনা ঘটে গতকাল সকাল ১১টা নাগাদ। কেরলের এর্নাকুলামের এক ব্যক্তি গাড়ির পিছনে দড়ি দিয়ে বেঁধে একটি কুকুরকে রাস্তা দিয়ে টেনে নিয়ে যান। এই ঘটনার জেরে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৪২৮ ধারায় কোনও পশু বা প্রাণীকে হত্যা বা আঘাত করা, ৪২৯ ধারায় গবাদি পশু বা প্রাণীকে হত্যা বা অঙ্গচ্ছেদ করা, ১৯৬০ সালের প্রাণীদের উপর অত্যাচার বন্ধ সংক্রান্ত আইনের ১১ (১) ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারও করা হয়। তবে তিনি জামিনে মুক্তি পেয়েছেন। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে মোটর ভেহিকলস দফতর। আধিকারিকরা জানিয়েছেন, ওই গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। এমনকী, ওই ব্যক্তির লাইসেন্সও বাতিল করা হয়েছে। চেঙ্গামান্দ থানার এক আধিকারিক জানিয়েছেন, ‘অভিযুক্ত ব্যক্তির নাম ইউসুফ (৬২)। তাঁর দাবি, কুকুরটি বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল এবং লোকজনকে জ্বালাতন করছিল। সেই কারণে তিনি কুকুরটিকে দূরে কোথাও ছেড়ে দিতে যান। কুকুরটিকে গাড়ির পিছনে বেঁধে নিয়ে যান। যে গাড়িটিতে কুকুরটিকে বেঁধে নিয়ে যাওয়া হয়, সেটির মালিক ইউসুফই। তিনিই গাড়িটি চালাচ্ছিলেন।’ অখিল নামে এক বাইক আরোহী এই নৃশংস ঘটনাটি ক্যামেরাবন্দি করেন। তিনি জানিয়েছেন, ‘আমি একটি হাসপাতাল থেকে ফিরছিলাম। সেই সময় এই ঘটনা চোখে পড়ে। প্রথমে মনে হয়েছিল, কুকুরটি নিজেই গাড়ির পিছনে ছুটছে। কিন্তু পরে কাছাকাছি গিয়ে দেখতে পাই, কুকুরটিকে গাড়ির পিছনে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে।’ পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, পশুপ্রেমীরা কুকুরটিকে উদ্ধার করেন। তাঁরাই কুকুরটির চিকিৎসার ব্যবস্থা করেছেন। এই নিরীহ প্রাণীটি বেশ ভালই জখম হয়েছে। তবে চিকিৎসার পর তার শারীরিক অবস্থা একটু ভাল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget