এক্সপ্লোর

করোনাকে বাগে আনতে পারবে কি ড্রাগ-জায়েন্ট এলি লিলির অ্যান্টিবডি থেরাপি? মানব শরীরে হল প্রয়োগ

শ্বাসপ্রশ্বাসে সমস্যার অসুখ থেকে সম্প্রতি সুস্থ হয়ে ওঠা ব্যক্তির রক্তের নমুনা থেকে তৈরি করা হয়েছে এই ওষুধ।

নয়াদিল্লি: মানবশরীরে পরীক্ষামূলক ভাবে কোভিড-১৯ এর অ্যান্টিবডি থেরাপি প্রয়োগ করেছে প্রখ্যাত প্রস্তুতকারী সংস্থা এলি লিলি। শ্বাসপ্রশ্বাসে সমস্যার অসুখ থেকে সম্প্রতি সুস্থ হয়ে ওঠা ব্যক্তির রক্তের নমুনা থেকে তৈরি করা হয়েছে এই ওষুধ। সংস্থার তরফে জানানো হয়েছে, এই থেরাপি সফল ভাবে মানবশরীরে করোনা ভাইরাসের অ্যান্টবডি তৈরি করতে পারবে বলে মনে করা হচ্ছে। পরীক্ষামূলক স্তরে থাকা এই ওষুধটিকে বলা হচ্ছে  LY-CoV555. ওষুধপ্রস্তুতকারী সংস্থা এলি লিলির ( Eli Lilly) সঙ্গে অ্যাবসেলেরা বায়োলজিক (AbCellera Biologics) একত্রে এই প্রথম কোনও থেরাপি তৈরি করছে। সংস্থার তরফে জানানো হয়, তারা হাসপাতালে কোভিড আক্রান্তদের উপর পরীক্ষা চালিয়ে দেখবে এই থেরাপি তাদের উপর কাজ করছে কি না। জুন মাসের শেষাশেষি এই পরীক্ষার ফল জানা যাবে। যদি ইতিবাচক ফল মেলে, তাহলে সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যেই আসতে পারে করোনার অ্যান্টিবডি চিকিৎসা। সংস্থার সূত্রে খবর, আমেরিকার বড় চিকিৎসা কেন্দ্রগুলি ও নিউইয়র্কের গ্রসম্যাস স্কুল অফ মেডিসিনের মতো হাসপাতালেও রোগীদের শরীরে এই ওষুধ প্রয়োগ করা হয়েছে। যদি এই পর্যায়ে সাফল্য মেলে, তাহলে হাসপাতালে ভরতি হননি, এমন রোগীদের শরীরেও প্রয়োগ করা হবে LY-CoV555। এলি লিলির পক্ষ থেকে জানানো হয়েছে, রোগীদের শরীরে সিঙ্গল অ্যান্টিবডি থেরাপি ও পরে অ্যান্টিবডি-ককটেলও পরীক্ষা করে দেখা হবে। এখনও পর্যন্ত এই রোগের কোনও প্রতিষেধক মেলেনি। পৃথিবীর বিভিন্ন দেশে চলছে অবিরাম পরীক্ষা। তবে নামি ওষুধ প্রস্তুতকারক সংস্থা হিসেবে এলি লিলির দিকে তাকিয়ে বিশেষজ্ঞরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS-এ নার্সের রহস্যমৃত্যু, বান্ধবী ও স্বামী রূপালির বাবাকে ফোন করে কী বলেছিলেন ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, বান্ধবী ও স্বামী রূপালির বাবাকে ফোন করে কী বলেছিলেন ?
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?

ভিডিও

Netaji Statue News: নেতাজিকে অসম্মানের মধ্যেই নিউ আলিপুরে ভাঙল মূর্তি! নেপথ্যে কারা? তদন্তে পুলিশ
Samik Bhattacharya:
Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, বান্ধবী ও স্বামী রূপালির বাবাকে ফোন করে কী বলেছিলেন ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, বান্ধবী ও স্বামী রূপালির বাবাকে ফোন করে কী বলেছিলেন ?
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Nirmal Ghosh Arrested On RG Kar Case:
"এমন কোনও মৃত্যু নেই, যে সেই পরিবারের পাশে গিয়ে আমার বাবা দাঁড়াননি, অভয়ার বেলাতেও তাই..", দাবি নির্মল কন্যার
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
Ebola Virus Outbreak: ইবোলা ভাইরাসে ২,০০০-এর বেশি মানুষের মৃত্যু ! কী জানাচ্ছে WHO ? জেনে নিন এর লক্ষণ ও ঝুঁকির কারণ
ইবোলা ভাইরাসে ২,০০০-এর বেশি মানুষের মৃত্যু ! কী জানাচ্ছে WHO ? জেনে নিন এর লক্ষণ ও ঝুঁকির কারণ
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget