এক্সপ্লোর

Rekha Jhunjhunwala Stocks: রেখা ঝুনঝুনওয়ালার দুই স্টকে বড় ধস, আপনি নিলেও ডুবেছেন ?

Stock Market Crash: সম্প্রতি তাঁর পোর্টফোলিওর (Portfolio) দুটি স্টকে বড় ধস নেমেছে। আপনার কাছেও কি এই স্টক রয়েছে ?

 

Stock Market Crash: ভারতের বাজারে (Indian Stock Market) প্রয়াত 'বিগ বুল' রাকেশ ঝুনঝুনওয়ালা চলে গিয়েছেন আগেই। রেখে গিয়েছেন তাঁর অগাধ শেয়ার বাজারের  (Share Market) পাণ্ডিত্য ও সম্পদ। বর্তমানে সেই ঐতিহ্য বাজায় রাখছেন তাঁর স্ত্রী রেখা ঝুনঝুনওয়ালা (Rekha Jhunjhunwala Stocks)। সম্প্রতি তাঁর পোর্টফোলিওর (Portfolio) দুটি স্টকে বড় ধস নেমেছে। আপনার কাছেও কি এই স্টক রয়েছে ?

রেখা ঝুনঝুনওয়ালার পোর্টফোলিতে বড় ধসের কারণ
ভারতের শেয়ার বাজারে এমনিতেই বড় নাম রেখা ঝুনঝুনওয়ালা। ২০২৪ সালে তাঁর পোর্টফোলিও সব মিলিয়ে ৪০,৪৪৪.৯৭ কোটিতে গিয়ে পৌঁছেছে। যদিও এর মধ্যে কিছু শ্টকে রেখার পোর্টফোলিকে বড় ধাক্কা দিয়েছে। আপনার কাছেও যদি এই স্টক থাকে তাহলে সাবধান হোন। জেনে নিন কোন স্টকগুলি নেতিবাচাক রিটার্ন দিয়েছে রেখার পোর্টফোলিওতে। 

এই স্টক ডুবিয়েছে রেখাকে
চলতি বছরে প্রয়াত রাকেশ ঝুনঝুনওয়ালার স্ত্রী রেখার পোর্টফোলিও ডুবিয়েছে টাটা মোটারসের শেয়ার। ৪৭,৭৭০,২৬০ টি টাটা মোটরসের শেয়ার রয়েছে তাঁর কাছে। যা চলতি বছরে ৫.০৫ শতাংশ কমেছে। বর্তমানে ৭৩৭.০৫ দাম হয়েছে টাটা মোটরসের। এই সংখ্যাই বলে দিচ্ছে ৫ শতাংশ কমা মানে কত বড় লোকসান হয়েছে রেখা ঝুনঝুনওয়ালার। কারণ এই ধরনের স্টক অনেক কম দামে কিনে থাকেন বড় বড় ইনভেস্টাররা। 

এই দ্বিতীয় স্টকও ডুবিয়েছে 
রেখা ঝুনঝুনওয়ালার দ্বিতীয় বড় লোকসান করিয়েছে টাটা গ্রুপের আরও একটি শেয়ার। এই স্টকের নাম টাইটান। রেখা ঝুনঝুনওয়ালার কাছে ৪৫,৭১৩,৪৭০টি শেয়ার রয়েছে। টাকার হিসেবে যা ১৫ হাজার ১২৭ কোটির । ইকোনমিক টাইমসের রিপোর্ট বলছে, ২০২৪ সালে এই স্টকে রেখার পোর্টফোলিও থেকে ৯.৯২ শতাংশ কমেছে। যার ফলে অনেকটাই কমেছে পোর্টফোলিওর টাকা। 

তার মানে কি রেখার এই স্টকগুলিতে লসে রয়েছেন ?
মনে রাখবেন , রাকেশ ঝুনঝুনওয়ালা অনেক কম দামে এই স্টকগুলি কিনেছিলেন। তাই দুই স্টকে বড় ধস নামলেও রেখার পোর্টফোলিওতে এই স্টক লাল চিহ্ণে পৌঁছয়নি।

কোন-কোন শেয়ার থেকে প্রফিট
দুটি স্টকে লস করলেও অনেক প্রফিটে লাভ করেছেন রেখা। তাঁর পোর্টফোলিওর লাভজনক স্টকের শীর্ষ রয়েছে কানাড়া ব্য়াঙ্কের নাম। এই ব্য়াঙ্কের ১২৮,৬৯৩,০০০টি স্টক রয়েছে তাঁর কাছে। চলতি বছরে ১৩.৩৩ শতাংশ লাভ দিয়েছে এই স্টক। এ ছাড়াও NCC ও ফেডারাল ব্যাঙ্কে ভাল লাভ পেয়েছেন তিনি। ফোর্বসের ডেটা বলছে, রেখা ঝুনঝুনওয়ালার সম্পদের পরিমাণ এখন ৮.৫ বিলিয়ন ডলার। ২০২৩ সালে এই সম্পদের পরিমাণ ছিল ৫.১ বিলিয়ন ডলার।  
 

  ( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

LPG Gas Cylinder: কীভাবে চালু করবেন বন্ধ গ্যাস সিলিন্ডারের কানেকশন ? এই রইল পুরো পদ্ধতি

সেরা শিরোনাম

Sugar Stocks Jumps : একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
Sugar Market: উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
Gold Price Today : লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget