এক্সপ্লোর

শুরু ১২ নভেম্বর, ছত্তীসগঢ়ে ২ দফায়, মধ্যপ্রদেশ, মিজোরাম, রাজস্থান ও তেলঙ্গানায় একদিনেই ভোট, ৫ রাজ্যেই গণনা ১১ ডিসেম্বর, ঘোষণা কমিশনের

নয়াদিল্লি: ৫ রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা নির্বাচন কমিশনের। ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলঙ্গানা ও মিজোরাম, এই ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক মহলে তীব্র কৌতূহল রয়েছে। বলা হচ্ছে, ২০১৯ এর সাধারণ নির্বাচনের আগে এই পাঁচ রাজ্যের ভোট হতে চলেছে সেমি ফাইনাল। এর ফলাফল থেকে ২০১৯-এ হাওয়া কোনদিকে বইবে, তার একটা আভাস মিলতে পারে। আজ প্রতীক্ষার ইতি ঘটিয়ে মুখ্য নির্বাচন কমিশনার ও পি রাওয়াত সাংবাদিক সম্মেলনে জানালেন, ছত্তীসগঢ়ে ২ দফায় ভোটগ্রহণ হবে। প্রথমে মাও-উপদ্রুত এলাকায় ১২ নভেম্বর ভোট হবে। দ্বিতীয় দফার ভোট ২০ নভেম্বর। মধ্যপ্রদেশ ও মিজোরামে এক দফায় ২৮ নভেম্বর ভোটগ্রহণ হবে। রাজস্থান ও তেলঙ্গানায় এক দফায় ৭ ডিসেম্বর ভোটগ্রহণ হবে। ১৫ ডিসেম্বরের মধ্যে ৫ রাজ্যে ভোট প্রক্রিয়া শেষ হবে। জানুয়ারিতে শেষ হচ্ছে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়ের বিধানসভার মেয়াদ। আজ থেকেই ৫ রাজ্যে নির্বাচনী বিধি চালু হয়ে যাচ্ছে। ৫ রাজ্যেই ১১ ডিসেম্বর বিধানসভা ভোটের গণনা হবে। সমস্ত বুথেই হবে ভিডিওগ্রাফি। এদিন কমিশনের সাংবাদিক সম্মেলনের সময় বদল নিয়ে যে বিতর্ক মাথাচাড়া দিয়েছে, তার প্রেক্ষিতে রাওয়াত জানিয়েছেন, বেশ কিছু বাধ্যবাধকতার জন্য সময় পরিবর্তন করতে হয়েছে। ভোটার তালিকা সংক্রান্ত নথি তৈরির জন্য সময় বদল করা হয়েছে। তালিকা সংক্রান্ত নথি তৈরির জন্য সময় লেগেছে। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা দাবি করেন, কমিশনের বেলা সাড়ে বারোটায় সাংবাদিক বৈঠক করে চার রাজ্যের ভোটের দিনক্ষণ ঘোষণার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে দেওয়া হয় দুপুর তিনটেয়। দুপুর একটায় মোদী যাতে রাজস্থানে ভাষণ দিতে পারেন, সম্ভবত সেজন্যই কমিশনের সাংবাদিক সম্মেলন স্থগিত রাখা হয়। বিজেপিকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ করে কংগ্রেস। সুরজেওয়ালা ট্যুইটও করেন যে, ৫ রাজ্যে ভোটের দিনক্ষণ জানাতে সাড়ে ১২টায় সাংবাদিক বৈঠকের কথা প্রথমে বলল কমিশন। দুপুর একটায় রাজস্থানের আজমেঢ়ে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। আচমকা কমিশন সাংবাদিক বৈঠক বেলা তিনটেয় পিছিয়ে দিল। এই কি কংগ্রেসের স্বাধীন চরিত্র? আপনারাই বুঝুন!

সেরা শিরোনাম

Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget